বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ইসলামী শাসন ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ অধিকার বঞ্চিত- মুহাম্মদ আবদুল জব্বার  স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল এর পুষ্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে রাজীবের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মী নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের যোগদান  সোনারগাঁয়ে অবৈধ জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি: সোনারগাঁয়ের দুই এসিল্যান্ডকে এমপি মান্নানের ফুলেল শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা হীরা সরদারের রক্তিম শুভেচ্ছা জুলাই সনদের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না” — মাওলানা আবদুল জব্বার মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহর রক্তিম শুভেচ্ছা লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান: ১০ লাখ পুণ্যার্থীর নিরাপত্তায় র‍্যাব-১১ এর নিশ্ছিদ্র বলয় বন্দরের লাঙ্গলবন্দে মহাষ্টমী স্নানোৎসব পরিদর্শনে জেলা প্রশাসক: পুণ্যার্থীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা

২৫ বছর দেখলাম বিএনপি ছাড়া নিঃস্বার্থ ভাবে কেউ দেশকে ভালোবাসে নাই : আবুল কালাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৪৫ 🪪

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও মহানগর বিএনপি সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম বলেছেন, বিগত ২৫ বছর দেখলাম বিএনপি ছাড়া নিঃস্বার্থ ভাবে কেউ দেশকে ভালোবাসে নাই। নিঃস্বার্থ ভাবে দেশের জনগণকে ভালোবাসে নাই। সবাই ক্ষমতা জোড়ে ছিলো। আমাকে তিনবার ও জালাল হাজী সাহেবকে এমপি বানিয়েছেন। আমরা সবাই একত্রে হয়েছি একত্রে থাকবো। দেশে বর্তমানে চারিদিক শক্রতে ভরে গেছে। যারা অর্থনীতিতে ধ্বংস ও আইন শৃঙ্খলা বাহিনীকে নষ্ট করেছে। তারেক রহমানের আমাদের ৩১ দফা ও শহীদ জিয়া ১৯ দফা দিয়েছিলেন দেশকে উন্নত করা লক্ষ্যে। ৩১ দফা বাস্তবায়নে নবাগত ভোটারদের সজাগ থাকতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার করতে দেশে নির্বাচন প্রয়োজন। আজকে অনেক বলেন ওমুকে ওমুকের সাথে গ্রুপ করছে। ওমুকে নমিনেশন পাবে, ধানের শীষ মালিক একজনই। ধানের শীষের একটি গ্রুপ সেটা হলো বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও শহীদ জিয়া আদর্শের গ্রুপ। যে যেখানে আছি আমরা সবাই ধানের শীষের পিছনে আছি। ধানের শীষ আসার আগে আমাদের কাঁদা ছোড়াছুড়ি নাই। আমাদের নিজ শক্তি সমন্বয় করে রাখবো।

৩১ মে শনিবার বাদ জোহর মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এর পরে তিনি কাঙ্গালী ভোজ বিতরণ করেন।

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. সম্রাট হোসেন আকাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা, সদস্য আওলাদ হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেত্রী অ্যাডভোকেচট শামসুর নূর বাধঁন।

সার্বিক তত্ত্বাবধানে কাজী রাফসান রবিন ও ফাহাদ, মঈন, আমিনুল, সাদ্দাম, আসিফ, সুমন, ফয়সাল, মুন্না, মনির, আলী, হ্রদয়, আলভি, সাঈদ, এলাকার মুরুব্বি লতিফ বেপারী,হাজী শিশু সাহেব,হাজী জুয়েল, হাজী নুর হোসেন, মতিন বেপারী, বাতেন বেপারী, মান্নান প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102