বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী মামলা থেকে রেহাই পেতে,আ’লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ঘনিষ্ঠ সহযোগী আলেকের দেন দরবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

রূপগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’: যুবলীগ নেতা নজরুল ইসলাম উত্তরা থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৮২ 🪪

 নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযানে দাউদপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নজরুল ইসলাম দাউদপুর ইউনিয়নের খাস দাউদপুর এলাকার মিয়া বক্সের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দাউদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভূমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলাও চলমান।

ওসি আরও জানান, নজরুল ইসলাম এলাকায় ফিরে নতুন করে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছিলেন বলে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে। এই তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার রাতে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে রাজধানীর উত্তরা থেকে তাকে ১৯৭৮ সালের বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৮ মে) গ্রেপ্তারকৃত নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102