সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

না’গঞ্জের যানজট নিরসনে জরুরি পদক্ষেপের আহ্বান গিয়াসউদ্দিনের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৭৭ 🪪

 নারায়ণগঞ্জ শহর ও শহরতলীতে তীব্র যানজট পরিস্থিতি মোকাবিলায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

সোমবার (২৬ মে) নারায়ণগঞ্জের পুলিশ সুপার বরাবর এক আনুষ্ঠানিক চিঠিতে তিনি এই আহ্বান জানান।

চিঠিতে মুহাম্মদ গিয়াসউদ্দিন উল্লেখ করেন, “শিক্ষা, আবাসন এবং কর্মসংস্থানের কেন্দ্র হিসেবে নারায়ণগঞ্জ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ফলস্বরূপ, এখানে জনসংখ্যার চাপ ক্রমাগত বাড়ছে। এই বর্ধিত জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বৈধ যানবাহনের পাশাপাশি অবৈধ ও অনুমোদনহীন যানবাহনের সংখ্যাও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা শহরের সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাকে ভেঙে ফেলেছে।”

তিনি আরও বলেন, “এইসব অবৈধ ও নিয়মবহির্ভূত যানবাহনগুলোর বিশৃঙ্খল চলাচলের কারণে শহর থেকে শহরতলীর সংযোগ সড়কগুলো প্রতিদিন ভয়াবহ যানজটের কবলে পড়ছে। এর ফলে সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থী এবং কর্মজীবীরা অবর্ণনীয় ভোগান্তির শিকার হচ্ছেন, নষ্ট হচ্ছে মূল্যবান কর্মঘণ্টা।”

সাবেক এই সংসদ সদস্য চিঠিতে আরও জোর দিয়ে বলেন, “লাখো মানুষের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক রাখতে এবং জনদুর্ভোগ লাঘবে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া অপরিহার্য।” তিনি নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অনতিবিলম্বে অনুমোদনহীন যানবাহনের বিরুদ্ধে জোরালো ও দৃশ্যমান অভিযান পরিচালনার আহ্বান জানান।

এই গুরুত্বপূর্ণ চিঠির অনুলিপি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এবং বিআরটিএ’র নারায়ণগঞ্জ জেলা সহকারী পরিচালক বরাবরও প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102