বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন সহ ভূমি অফিস উদ্বোধন করলেন :শরফ উদ্দিন আহমদ চৌধুরী টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান: আসমা হেলেন বিথীর অভিনন্দন লোক দেখানো হকার উচ্ছেদের মাধ্যমে নতুন চাঁদাবাজির পাঁয়তারা চলছে: আদনান তাহসান যুবদল নেতা আল আমিনের শিশুপুত্রের মৃত্যুতে সাজ্জাদ হোসেন কমলের গভীর শোক টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান: রেজা রিপনের অভিনন্দন নারায়ণগঞ্জে জাসাসের উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ব্যতিক্রমী আয়োজনে নববর্ষ বরণ: গান-বাজনার বদলে বৃক্ষরোপণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন দুলাল গাজী  চেইঞ্জেস স্কুলে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন সম্পন্ন বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন এড. দিদারুল ইসলাম ১৪নং ওয়ার্ডবাসীসহ নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন দিদার খন্দকার

মানবিক সেবা’য় মানবাধিকার সংগঠনের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৪৯ 🪪

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা” আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন” এর নারায়ণগঞ্জ জেলা কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে মানবিক সেবায় মানবাধিকার সংগঠনের ভূমিকা বিষয়ক আলোচনা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়

২৪ মে শনিবার বিকেলে নগরীর চাষাড়া সমবায় মার্কেটে শ্রমিক জাগরণ মঞ্চ এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু’র সভাপতিত্বে এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সদস্য সাংবাদিক উত্তম কুমার সাহা , শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম গোলক, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও নাঃগঞ্জ জেলা কমিটির প্রধান উপদেষ্টা সাংবাদিক এস,এম,জহিরুল ইসলাম বিদ্যুৎ।

বক্তব্যে সকলেই তাদের মতামত তুলে ধরে বলেন, দেশ ও জনকল্যাণে সকলেই সংগঠনের মাধ্যমে নিজেকে স্বেচ্ছাসেবী হিসেবে নিঃস্বার্থ ও নিরলস ভাবে কাজ করবেন। এ ছাড়াও অসহায়, অধিকার বঞ্চিত ও দরিদ্র মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। পরিবেশ সুন্দর রাখতে ও দূষণ মুক্ত সমাজ গড়ে তুলতে সাধারণ মানুষের মাঝে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য পদক্ষেপ গ্রহণ করবে।

এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহ সভাপতি পিয়াশা বেগম,সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ সাধারণ সম্পাদক অর্ক প্রধান,মহিলা বিষয়ক সম্পাদক এড.মনি গাঙ্গুল,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জাকির হোসেন, দপ্তর সম্পাদক মোঃ জাহিদ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক শাকিলা ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাবেয়া খন্দকার রিয়া,আইন বিষয়ক সম্পাদক এড. শারমিন আক্তার রেখা, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আফরোজা আক্তার,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ নাসিম উদ্দিন , নির্বাহী সদস্য শুক্কুর মাহমুদ জুয়েল, এস,এ বিপ্লব ও উজ্জ্বল।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102