সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সুস্থ দেহে ও সুন্দর মনে ঈদের আনন্দ উপভোগ করুক সবাই’— দেশবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা জাকির খানের পক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে জিয়াউর রহমান জিয়ার ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা ফয়সাল ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহ জুলাই শহীদদের পরিবার ও সন্তানদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: হাফেজ আব্দুল মোমিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে করে বেড়াচ্ছে অপকর্ম– বক্তাবলীতে ডাকাত রতনের আতঙ্কে এলাকাবাসী   সরকারি তোলারাম কলেজে ছাত্র শিবিরের ইফতার: ‘জুলাই সনদ’ বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পাওয়ায় মামুন মাহমুদকে রেজা রিপনের শুভেচ্ছা অধ্যাপক মামুন মাহমুদ-কে অভিনন্দন জানালেন এস. আলম রাজীব

প্রতিবন্ধীদের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার  আহ্বান মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়া’র

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৩৩ 🪪
প্রতিবন্ধীদের আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে এবং তাদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সরকারি ভাবে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার প্রাপ্ত মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। তিনি ২৩ মে শুক্রবার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মধুগড় এলাকায় আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত প্রতিবন্ধী স্কুল পরিদর্শনে গিয়ে উপরোক্ত কথা গুলো বলেন।

প্রতিবন্ধীদের প্রাণের স্পন্দন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো: সেলিম রেজা টিউশনি করে নিজস্ব অর্থায়নে প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করে কিন্ত ১৫০ জন প্রতিবন্ধী ছাত্র ছাত্রী লেখাপড়া করায় বই, খাতা, কলম সহ শিক্ষা সামগ্রী সংকট দেখা দিয়েছে এবং স্কুল ঘরটির টিনগুলো নষ্ট হয়ে গেছে। যার কারণে বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যাচ্ছে এবং প্রয়োজন কয়েকটি ফ্যান।  ক্লাস করাতে ভোগান্তি হচ্ছে। বয়সের ভারে নুয্যু স্কুল মাস্টার সেলিম রেজার পক্ষে প্রতিবন্ধীদের স্কুল পরিচালনা করা কস্ট সাধ্য হয়ে পড়ছে তারপরও তিনি থেমে নেই। সকলের সাহায্য সহযোগিতা কামনা করেছে। প্রতিবন্ধীদের সমাজের বোঝা মনে করা যাবে না বলে তিনি মানবিক দৃষ্টি কোন থেকে দেখার অনুরোধ করেছেন।

প্রতিবন্ধীদের সুস্থ স্বাভাবিক ও খেলাধূলা এবং পড়াশোনায় পারদর্শী করে গড়ে তোলতে বিনা পয়সায় পাঠদান সহ মায়ের মতো স্নেহ ভালোবাসায় আদর যত্নে গড়ে তুলছে মানবিক কয়েকজন নারী শিক্ষক।জরাজীর্ণ প্রতিবন্ধী স্কুলটির অবকাঠামো মেরামতের জন্য সরকারের সুদৃষ্টি এবং সব শ্রেণি পেশার মানুষকে মানবিক গুণাবলী নিয়ে আন্তরিক ভাবে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। পরিশেষে তিনিও প্রতিবন্ধীদের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102