সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহ জুলাই শহীদদের পরিবার ও সন্তানদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: হাফেজ আব্দুল মোমিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে করে বেড়াচ্ছে অপকর্ম– বক্তাবলীতে ডাকাত রতনের আতঙ্কে এলাকাবাসী   সরকারি তোলারাম কলেজে ছাত্র শিবিরের ইফতার: ‘জুলাই সনদ’ বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পাওয়ায় মামুন মাহমুদকে রেজা রিপনের শুভেচ্ছা অধ্যাপক মামুন মাহমুদ-কে অভিনন্দন জানালেন এস. আলম রাজীব সাহিত্যাঙ্গনে আলো ছড়াচ্ছেন না’গঞ্জের সাব্বির আহমেদ সেন্টু নারায়ণগঞ্জসহ ১৪নং ওয়ার্ডবাসীকে বিএনপি নেতা দিদার খন্দকারের ঈদের শুভেচ্ছা মাদক বিক্রিতে বাধা: সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতাকে পিটিয়ে রক্তাক্ত করল মাদক কারবারিরা

তাড়াহুড়ো পরিহারের আহ্বান জেলা প্রশাসকের; ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারকে ৬৭ লক্ষ টাকার চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৭০ 🪪

সড়কে চলাচলসহ দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে তাড়াহুড়ো পরিহার করে সতর্কতা অবলম্বনের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অসাবধানতার কারণে যেন কোনো পরিবারে দুঃখের ছায়া নেমে না আসে, সে বিষয়ে সকলকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

জেলা প্রশাসন ও বিআরটিএ এর অনুষ্ঠানে তিনি এই গুরুত্বপূর্ণ বার্তা দেন। বক্তব্যের পর তিনি বিভিন্ন ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের মাঝে মোট ৬৭ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। এই অর্থ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাদের সংকটময় মুহূর্তে কিছুটা হলেও স্বস্তি দেবে বলে আশা প্রকাশ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হোসেন, সহকারী পুলিশ সুপার ইব্রাহিম, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “অনেক সময় আমরা তাড়াহুড়ো করতে গিয়ে নানা রকম ভুল করে বসি। এমনকি রাস্তা পার হওয়ার সময়ও আমরা ঠিক মত না দেখেই পার হতে থাকি। আমাদেরকে সাবধান হতে হবে, যাতে করে তাড়াহুড়ো করতে গিয়ে যেন আমাদের পরিবারে দুঃখের ছায়া নেমে না আসে।” তাঁর এই বক্তব্য উপস্থিত সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

আর্থিক সহায়তা প্রাপ্ত পরিবারগুলো জেলা প্রশাসনের এই উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102