সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সুস্থ দেহে ও সুন্দর মনে ঈদের আনন্দ উপভোগ করুক সবাই’— দেশবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা জাকির খানের পক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে জিয়াউর রহমান জিয়ার ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা ফয়সাল ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহ জুলাই শহীদদের পরিবার ও সন্তানদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: হাফেজ আব্দুল মোমিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে করে বেড়াচ্ছে অপকর্ম– বক্তাবলীতে ডাকাত রতনের আতঙ্কে এলাকাবাসী   সরকারি তোলারাম কলেজে ছাত্র শিবিরের ইফতার: ‘জুলাই সনদ’ বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পাওয়ায় মামুন মাহমুদকে রেজা রিপনের শুভেচ্ছা অধ্যাপক মামুন মাহমুদ-কে অভিনন্দন জানালেন এস. আলম রাজীব

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি: সিদ্ধিরগঞ্জে কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৩৯ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরির অভিযোগে একটি কারখানাকে ২৫,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ মে ২০২৫) এই অভিযান পরিচালিত হয়।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর সার্বিক নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টি.এম. রাহসিন কবির।

অভিযানকালে কারখানাটিতে খাদ্য প্রক্রিয়াকরণের জন্য অত্যন্ত অপরিচ্ছন্ন ও অনুপযুক্ত পরিবেশ পরিলক্ষিত হয়। এছাড়া, বৈধ প্রক্রিয়া অনুসরণ না করে পণ্য উৎপাদন এবং নিরাপদ খাদ্য সংক্রান্ত অন্যান্য বিধিমালা লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগও প্রমাণিত হয়। এসব অনিয়মের কারণে ভোক্তাদের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে বলে প্রতীয়মান হওয়ায়, ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৯-এর ৪৩ ধারা অনুযায়ী অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জরিমানার অর্থ সঙ্গে সঙ্গেই আদায় করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, নাগরিকদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ জেলা প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ ও চলমান কার্যক্রম। জনস্বাস্থ্যের সুরক্ষায় এবং ভেজালবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102