সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম

নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৫: উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৪৬ 🪪

“দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌ-যান, সুস্থ থাকবে পরিবেশ, রক্ষা হবে প্রাণ” – এই স্লোগানকে সামনে রেখে নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার (১৮ মে) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ নগরীর ঐতিহ্যবাহী আলী আহমেদ চুনকা পাঠাগার মিলনায়তনে বাংলাদেশ নৌ-পরিবহন অধিদপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোঃ শফিউল বারী। তিনি তাঁর বক্তব্যে নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করেন। কমডোর শফিউল বারী বলেন, “আমার নাবিক জীবনের ৩৪ বছরের অভিজ্ঞতা থেকে বলছি, নৌপথের নিরাপত্তার জন্য তিনটি প্রধান বিষয় অঙ্গাঙ্গীভাবে জড়িত – মানুষ, নৌ-যান এবং পানি। এই তিনটি উপাদান নিরাপদ থাকলেই আমাদের নৌযানও নিরাপদ থাকবে।”

তিনি আরও যোগ করেন, “নাবিকদের নিরাপত্তা নির্ভর করে তাদের জ্ঞান, প্রশিক্ষণ এবং শৃঙ্খলার ওপর। চালক, মাস্টার কিংবা পাইলট, যিনিই নৌ-যান পরিচালনা করুন না কেন, এই গুণাবলীগুলোই তাঁদের এবং নৌযানের নিরাপত্তা নিশ্চিত করে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌ-পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও জাহাজ নিরীক্ষক মনজুরুল কবীর। তানজিলা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, নৌ পুলিশের অফিসার ইনচার্জ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি বদিউজ্জামান বাদল, বাংলাদেশ নৌপরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজির আহমেদ, বাংলাদেশী নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া এবং শ্রমিক নেতা মোঃ মাহমুদ হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। নৌ নিরাপত্তা সপ্তাহ উদযাপনের এই উদ্যোগ নৌপথে সচেতনতা বৃদ্ধি ও দুর্ঘটনা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102