সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সুস্থ দেহে ও সুন্দর মনে ঈদের আনন্দ উপভোগ করুক সবাই’— দেশবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা জাকির খানের পক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে জিয়াউর রহমান জিয়ার ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা ফয়সাল ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহ জুলাই শহীদদের পরিবার ও সন্তানদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: হাফেজ আব্দুল মোমিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে করে বেড়াচ্ছে অপকর্ম– বক্তাবলীতে ডাকাত রতনের আতঙ্কে এলাকাবাসী   সরকারি তোলারাম কলেজে ছাত্র শিবিরের ইফতার: ‘জুলাই সনদ’ বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পাওয়ায় মামুন মাহমুদকে রেজা রিপনের শুভেচ্ছা অধ্যাপক মামুন মাহমুদ-কে অভিনন্দন জানালেন এস. আলম রাজীব

সিদ্ধিরগঞ্জে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের বৃক্ষরোপন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৯৩ 🪪

সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধেও প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৭ মে) নাসিক ৫নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ স্টেডিয়াম এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক ও সাবেক নাসিক কাউন্সিলর গোলাম মুহাম্মাদ সাদরিলের সার্বিক তত্বাবধায়নে এ কর্মসুচির আয়োজন করা হয়েছে।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধেও প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি জসিম উদ্দিন বুলবুল বলেন, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা ও সারা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব, খাদ্য ঘাটতি পূরণ ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। সচেতনতার অভাবে চলছে নির্বিচারে বৃক্ষ নিধন। ফলে জীবন ধারণের নিয়ামক অক্সিজেনের সরবরাহ হ্রাস পাচ্ছে প্রতিনিয়ত এবং সেই সাথে পরিবেশের বিপর্যয় ঘটছে ভয়াবহভাবে। তাই বৃক্ষরোপনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় জাতীয়ভাবে কর্মসূচি গ্রহণ করা এখন সময়ের দাবি।

তিনি আরো বলেন হাদিসে এসেছে , যদি কোনো মুসলমান একটি বৃক্ষ রোপণ করে অথবা কোনো শস্য উৎপাদন করে এবং তা থেকে কোনো মানুষ কিংবা পাখি অথবা পশু ভক্ষণ করে, তবে তা উৎপাদনকারীর জন্য সদকা (দান) স্বরূপ গণ্য হবে।’ (বুখারি, মুসলিম) তাই প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মহান রাব্বুল আলামিনের কাছ থেকে উত্তম প্রতিদানের আশায় প্রত্যেককে ব্যাক্তিগতভাবে একটি ফলজ, একটি বনজ এবং একটি ওষুধী গাছ রোপনের জন্য আহবান জানান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধেও প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মঞ্জু, আশরাফ উদ্দিন পুলক, শাহ আলী সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102