সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সুস্থ দেহে ও সুন্দর মনে ঈদের আনন্দ উপভোগ করুক সবাই’— দেশবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা জাকির খানের পক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে জিয়াউর রহমান জিয়ার ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা ফয়সাল ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহ জুলাই শহীদদের পরিবার ও সন্তানদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: হাফেজ আব্দুল মোমিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে করে বেড়াচ্ছে অপকর্ম– বক্তাবলীতে ডাকাত রতনের আতঙ্কে এলাকাবাসী   সরকারি তোলারাম কলেজে ছাত্র শিবিরের ইফতার: ‘জুলাই সনদ’ বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পাওয়ায় মামুন মাহমুদকে রেজা রিপনের শুভেচ্ছা অধ্যাপক মামুন মাহমুদ-কে অভিনন্দন জানালেন এস. আলম রাজীব

নৈতিক শিক্ষার অভাবে শিক্ষিতদের মধ্যে দুর্নীতি বাড়ছে: গিয়াসউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৭৯ 🪪
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাবেই আজ শিক্ষিত মানুষের মধ্যে দুর্নীতি বাড়ছে। ভালো রেজাল্টের চেয়ে শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা অনেক বেশি জরুরি। প্রয়োজনে শিক্ষকদের পাশাপাশি আলেম-ওলামাদেরও শিক্ষাব্যবস্থায় যুক্ত করতে হবে।” একইসাথে তিনি শিক্ষার্থীদের স্বনির্ভর করতে কর্মমুখী শিক্ষার ওপরও গুরুত্বারোপ করেন।

শনিবার (১৭ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক কলেজ এডুকেশন কমপ্লেক্স কনভেনশন সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভা, ‘শ্রেষ্ঠ শিক্ষক ২০২৪’ সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ গিয়াসউদ্দিন তার বক্তব্যে আরও বলেন, “২০০২ সালে হীরাঝিলে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কাজ হলো জ্ঞান বিতরণ ও আহরণ করা। সরকারি বা বেসরকারি যাই হোক না কেন, সকল শিক্ষাপ্রতিষ্ঠানের মূল লক্ষ্য একই হওয়া উচিত।” তিনি বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে শিক্ষার প্রসারের বিষয়টিও উল্লেখ করেন।

গিয়াসউদ্দিন ইসলামিক কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের সভাপতি আলী আকবর খাঁন।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আবুল হোসেন, নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জি.এম. সাদরিল, শিশির ঘোষ অমর, রিফাত হোসেন, রাজিব আহমেদ, মুহাম্মদ মিজানুর রহমান, শামীম আহমেদ, মহিম উদ্দিন, কাজী ফারহানা, হালিমা বেগম, মনিরুজ্জামান মুকুল, দেলোয়ার হোসেন, আয়েশা আক্তার, মোহাম্মদ রায়হান, এবাদুল হক, আলাউদ্দিন মিয়া এবং নাহিদ হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকমণ্ডলী।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা জানানো হয় এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102