সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৬২ 🪪

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকাল সাড়ে ৪টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের পর এ মিছিল বের করা হয়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক নিরব রায়হান বলেন, আজ বাংলার ইতিহাসে একটি খুশির দিন। সন্ত্রাস, হত্যা ও গুমের অভিযোগে জড়িত আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। নারায়ণগঞ্জকে একসময় সাত খুন, গুম ও ত্রাসের শহর হিসেবে চিহ্নিত করা হয়েছিল, কিন্তু ৫ আগস্টের পর আমরা সেই কলঙ্ক থেকে মুক্তি পেয়েছি। আমরা চাই না নারায়ণগঞ্জ আবার ত্বকী হত্যাকাণ্ডের মতো অপরাধের শহরে পরিণত হোক।

তিনি সরকারের প্রতি দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক মাহফুজ খান, জেলা সদস্য সচিব জাবের আলম, মহানগর নেতা হৃদয় ভূঁইয়া প্রমুখ।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ ২নং রেলগেট হয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102