বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ইসলামী শাসন ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ অধিকার বঞ্চিত- মুহাম্মদ আবদুল জব্বার  স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল এর পুষ্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে রাজীবের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মী নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের যোগদান  সোনারগাঁয়ে অবৈধ জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি: সোনারগাঁয়ের দুই এসিল্যান্ডকে এমপি মান্নানের ফুলেল শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা হীরা সরদারের রক্তিম শুভেচ্ছা জুলাই সনদের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না” — মাওলানা আবদুল জব্বার মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহর রক্তিম শুভেচ্ছা লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান: ১০ লাখ পুণ্যার্থীর নিরাপত্তায় র‍্যাব-১১ এর নিশ্ছিদ্র বলয় বন্দরের লাঙ্গলবন্দে মহাষ্টমী স্নানোৎসব পরিদর্শনে জেলা প্রশাসক: পুণ্যার্থীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা

না’গঞ্জে নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৩৫ 🪪

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর আয়োজনে নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০২৫ এর অংশ হিসেবে আজ সোমবার ১২ মে নারায়ণগঞ্জ নদী বন্দরের লঞ্চ টার্মিনাল ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান, সুস্থ থাকবে পরিবেশ, রক্ষা হবে প্রাণ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আলমগীর হোসেন বিপিএম-সেবা, নৌ-পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চল। তিনি তার বক্তব্যে নৌ-পরিবহনে নিরাপত্তা জোরদার করা, নদী দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় সকলের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিইপিটিসি, বিআইডব্লিউটিএ এর অধ্যক্ষ ক্যাপ্টেন মোঃ শাহজাহান।

সভায় সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক (বওপ) মুহাম্মদ ইসমাইল হোসেন। তিনি নৌ-পরিবহন খাতের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন।

সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক (নৌ-নিট্রা)  মোহাম্মদ নাহিদ হোসেন।

আলোচনা সভায় নৌ-পরিবহন সংশ্লিষ্ট কর্মকর্তা, নৌ-শিল্পের প্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন। নৌ-নিরাপত্তা সপ্তাহের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নদী ও নৌ-পরিবহন খাতের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্য এই আয়োজন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102