বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ইসলামী শাসন ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ অধিকার বঞ্চিত- মুহাম্মদ আবদুল জব্বার  স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল এর পুষ্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে রাজীবের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মী নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের যোগদান  সোনারগাঁয়ে অবৈধ জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি: সোনারগাঁয়ের দুই এসিল্যান্ডকে এমপি মান্নানের ফুলেল শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা হীরা সরদারের রক্তিম শুভেচ্ছা জুলাই সনদের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না” — মাওলানা আবদুল জব্বার মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহর রক্তিম শুভেচ্ছা লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান: ১০ লাখ পুণ্যার্থীর নিরাপত্তায় র‍্যাব-১১ এর নিশ্ছিদ্র বলয় বন্দরের লাঙ্গলবন্দে মহাষ্টমী স্নানোৎসব পরিদর্শনে জেলা প্রশাসক: পুণ্যার্থীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা

বন্দরে রনি মোল্লা হত্যাকাণ্ডে র‍্যাবের হাতে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৫৯ 🪪

নারায়ণগঞ্জের বন্দর থানায় রনি মোল্লাকে কুপিয়ে হত্যার ঘটনায় মাহবুব (৩৭) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-১১। গত ৬ মে ফতুল্লার আলিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাহবুব বন্দর থানার সেনপাড়া এলাকার হবি মিয়ার ছেলে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, গত ৬ এপ্রিল বিকেলে বন্দর থানার সেনপাড়া এলাকার তিন রাস্তার মোড়ে একটি নির্মাণাধীন ভবনের ছাদে রনি মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। পূর্ববর্তী বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। প্রায় আড়াই বছর আগে মসজিদের বাথরুমের তালা ভাঙাকে কেন্দ্র করে রনি মোল্লার সঙ্গে আসামিদের বিবাদ শুরু হয়।

ঘটনার দিন রনি মোল্লা শ্বশুরবাড়ি যাওয়ার পথে তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা তাকে ঘিরে ধরে ও নির্মমভাবে মারধর করে। পরে তাকে নির্মাণাধীন ভবনের ছাদে তুলে ধারালো অস্ত্র দিয়ে জখম করে হত্যা করে। নিহতের স্ত্রী সিমু আক্তার পরদিন বন্দর থানায় ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করেন।

গোপন সূত্রের ভিত্তিতে র‍্যাব-১১ মাহবুবকে আটক করে এবং তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে র‍্যাব সূত্রে নিশ্চিত করা হয়েছে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102