বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী মামলা থেকে রেহাই পেতে,আ’লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ঘনিষ্ঠ সহযোগী আলেকের দেন দরবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

মে দিবসে না’গঞ্জে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৭১৯ 🪪

মহান মে দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলায় বর্ণাঢ্য র‍্যালি ও সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চাষাঢ়া এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফেডারেশনের জেলা শাখার এই সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।

সম্মেলনে এফ এম আবু সাঈদকে সভাপতি, সাধারণ সম্পাদক পদে মো.আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে আঃ রব রবিন এর নাম ঘোষণা করা হয়। সম্মেলনের শুরুতেই বর্ণাঢ্য র‍্যালি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মপরিবেশের উন্নয়ন ও আইনি সহায়তা নিশ্চিত করার দাবি তুলে ধরেন। এছাড়া মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করে শ্রমিক ঐক্য ও সংগ্রামের গুরুত্ব বিষয়ে আলোচনা করা হয়।

সম্মেলনে ফেডারেশনের নেতা-কর্মীসহ স্থানীয় গার্মেন্টস শ্রমিকরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

উল্লেখ্য, বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার ও সংগ্রামের প্রতীক হিসেবে প্রতি বছর ১ মে মে দিবস পালন করা হয়। বাংলাদেশেও বিভিন্ন শ্রমিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে থাকে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102