সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি

মহান মে দিবস উপলক্ষে বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল ইসলাম হাসান 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৩৪৬ 🪪

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমজীবী মানুষদের প্রতি শুভেচ্ছা জানানো হয়েছে। জাতীয়তাবাদী প্রজন্ম দলের বন্দর থানার সদস্য সচিব রফিকুল ইসলাম হাসান এ শুভেচ্ছা বার্তা প্রদান করেন।

শুভেচ্ছা বার্তায় বলা হয়, “দেশ-বিদেশে কর্মরত সকল শ্রমজীবী ভাই ও বোনেরা জীবনবাজি রেখে নিজের জীবিকার জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য এবং বাংলাদেশের উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”

ইতিহাস তুলে ধরে বার্তায় উল্লেখ করা হয়, ১৮৮৬ সালের ১লা মে আমেরিকার শিকাগো শহরে ১০ ঘন্টার পরিবর্তে ৮ ঘন্টা শ্রম সময় নির্ধারণের দাবিতে বিক্ষোভ চলাকালে হে মার্কেটে সংঘর্ষে বহু শ্রমিক হতাহত হন। পরবর্তীতে ১৮৮৯ সালে প্যারিস সম্মেলনে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে স্বীকৃতি পায় এবং ধীরে ধীরে বিশ্বব্যাপী শ্রমিক অধিকার প্রতিষ্ঠিত হয়।

ইসলামে শ্রমিকের মর্যাদার কথা উল্লেখ করে বলা হয়, “প্রায় দেড় হাজার বছর আগেই হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও।'” (ইবনে মাজাহ)।

শ্রমিক দিবস উপলক্ষে জাকির খানের পক্ষ থেকে সকল শ্রমজীবী মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102