বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই  হকার, অটোর তাণ্ডব ও অবৈধ পার্কিংয়ে অচল নারায়ণগঞ্জ: যানজট নিরসনে ডিসি-এসপির কঠোর বার্তা ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সুপার হাবিবুর রহমান জানেন কি ব‍্যবসায়ী সোহাগের অপহরণকারীরা আবারও তৎপর নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি

রূপগঞ্জে যুবদল নেতার ত্রাণ বিতরণের ভাইরাল ভিডিও: পুরো এলাকায় তোলপাড়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৯৫ 🪪
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর যুবদলের আহ্বায়ক  আফজাল কবিরের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ত্রাণ বিতরণের  একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত ২০ এপ্রিল দৈনিক সংবাদ  নামক একটি ফেসবুক আইডি থেকে  ২ মিনিট ২৩ সেকেন্ড এ ত্রাণ বিতরণের ভিডিওটি পোস্ট করা হয়। এ ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তারাবো পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবিরকে নিয়ে পুরো উপজেলা জুড়ে আলোচনায় এসেছেন। ভিডিওতে দেখা যায়, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান  হাবিবুর রহমানের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন।
গত ৫ আগস্টের পর থেকে তারাবো পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির অপকর্মে লিপ্ত হয়। তিনি রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমানের সকল ব্যবসা বাণিজ্য দেখবাল করছেন। এ যুবদল নেতার ছত্র ছায়ায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমানের সকল অপকর্ম চালিয়ে যাচ্ছে।
এ আফজাল কবির স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনে আশ্রয় দিচ্ছেন। তার বিরুদ্ধে এরকম বহু অভিযোগ থাকলেও ভয়ে তাকে নিয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102