সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম

না’গঞ্জে শ্রমিক সমাবেশ বানচালের হুমকির অভিযোগ কমিউনিস্ট নেতা হাফিজুলের বিরুদ্ধে 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ 🪪

নারায়ণগঞ্জে মে দিবসের সমাবেশ বানচাল করার চেষ্টা ও হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল। মঙ্গলবার সকালে নগরীর প্রেসক্লাবে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে মাহবুবুর রহমান বলেন, “শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় আমরা নিরলসভাবে কাজ করি, মালিকপক্ষের পক্ষ নেওয়ার জন্য নয়। কিন্তু বিশিষ্ট ঝুট ব্যবসায়ী ও নারায়ণগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম আমাদের সমাবেশে বাধা দিচ্ছেন।”

তিনি জানান, আগামী ১ মে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় পূর্বানুমতি সাপেক্ষে শ্রমিক সমাবেশের প্রস্তুতি নেওয়া হলেও হাফিজুল ইসলামের হুমকির কারণে নারায়ণগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি এফএম আবু সাঈদ, মহানগর সভাপতি নাজমুল হাসান নান্নু প্রমুখ। অভিযোগের জবাব নিতে হাফিজুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102