বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরেও কোনো পলাতক নেত্রী ফিরে আসবে না’: মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ নাসিক প্রশাসক  গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ প্রজ্ঞাপনের আগেই বাসের ভাড়া বৃদ্ধি: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চরম ভোগান্তিতে যাত্রীরা আগামী উন্নয়ন জনগণের কল্যাণে হওয়া প্রয়োজন: আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জে মহানগর বিএনপির কর্মসূচিতে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার নেতৃত্বে বিশাল মিছিল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ মাহাবুবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর হতে চান মোসলেহউদ্দিন স্বপন: দোয়া ও সমর্থন কামনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই 

ঢাকায় হেফাজতের মহাসমাবেশে নারায়ণগঞ্জ থেকে লক্ষাধিক লোক উপস্থিতির প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২৪৮ 🪪
আগামী ৩ মে, ২০২৫ ইং, শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ বাস্তবায়ন ও নারায়ণগঞ্জ থেকে লক্ষাধিক লোকের উপস্থিতির লক্ষ্যে ২৯ এপ্রিল মঙলবার শহরের আমলাপাড়া মাদ্রাসায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও আমলাপাড়া মাদ্রাসার মুহতামিম আল্লামা আব্দুল কাদিরের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ডিআইটি মসজিদের খতীব আল্লামা আব্দুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী বশীরুল্লাহ।
সভায় থানাভিত্তিক ব্যাপক প্রচারণা চালিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকার মহাসমাবেশে লক্ষাধিক লোক উপস্থিত করানো, সমাবেশ উপলক্ষে শনিবার দিন নারায়ণগঞ্জের মাদ্রাসাগুলোতে কিতাব বিভাগের সবক বন্ধ রাখা ও ২ মে শুক্রবার জুমার নামাজে খতীবগণ কর্তৃক নারী কমিশন নিয়ে আলোচনা ও মহাসমাবেশের ব্যাপারে উৎসাহিত করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন- দেওভোগ মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের জিহাদী, আলীরটেক মাদ্রাসার মুহতামিম হাফেজ আতাউল হক সরকার, নারায়ণগঞ্জ উলামা পরিষদের সেক্রেটারি মাওলানা জাকির হুসাইন কাসেমী, রূপগঞ্জের মাওলানা মুফিজুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ পাইনাদি মাদ্রাসার মুহতামিম মাওলানা দ্বীন ইসলাম, সোনারগাঁও মাদরাসাতুশ শরফের মুহতামিম মাওলানা ওবাইদুল কাদের নদভী, কারিমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু সায়েম খালেদ, শায়খুল হাদীস মুফতি মুসা কাসেমী, পুলিশলাইন মাদ্রাসার মুহতামিম হাফেজ আলী আহমদ, হাফেজ আব্দুল গনী, চাষাঢ়া বাগে জান্নাত মাদ্রাসার মুহতামিম মুফতী আব্দুর রহীম, হাজিপাড়া মাদ্রাসার শিক্ষাসচিব মুফতী মাহমুদুল হাসান, হাজী সাইজুদ্দীন মাদ্রাসার মুফতী ফয়জুল্লাহ, বায়তুল হিদায়া মাদ্রাসার মুহতামিম মুফতী আব্দুল গনী, তালতলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মহিউদ্দিন খান, বন্দরের মাওলানা শাহজালাল, মক্কিনগর মাদ্রাসার মাওলানা জাফর আল-হুসাইন, আড়াইহাজারের মাওলানা আইয়ুব, সিরাজুল উলুম আদর্শনগর মাদ্রাসার মুহতামিম মুফতী শেখ শাব্বীর আহমাদ, আহমদিয়া মাদ্রাসার মুহতামিম মুফতী সায়েম আহমদ, প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102