সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

মহানগর জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের আহবায়ক কমিটি অবৈধ ও ভূঁইফোড়- কেন্দ্রীয় কমিটির বিবৃতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৪৭৪ 🪪
বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মোঃ ইসমাইল হোসেন কাউছার এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লুৎফর নাহার লতা এক বিবৃতিতে গণমাধ্যমে জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দল নারায়ণগঞ্জ মহানগর শাখায় কেন্দ্রীয় কমিটি কর্তৃক কোন প্রকার অনুমোদন দেওয়া হয়নি। কিন্তু সম্প্রতি নারায়ণগঞ্জের কিছু স্থানীয় গণমাধ্যমে ” মহানগর গার্মেন্টস শ্রমিক দলের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। যা আমাদের কেন্দ্রীয় কমিটির দৃষ্টি গোচর হয়েছে। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের পক্ষ হতে উক্ত গঠিত কমিটিকে অবৈধ ও ভূঁইফোড় কমিটি হিসেবে ঘোষণা করা হয়েছে। 
বিবৃতিতে আরও জানানো হয়েছে, সংবাদপত্রের মাধ্যমে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ জানতে পারেন যে, মোঃ রায়হান শরীফকে আহবায়ক ও মোঃ রাশেদকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের নারায়ণগঞ্জ মহানগর শাখা সমন্বয়ক কমিটির অনুমোদন দিয়েছে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক মোঃ আসলাম ও সদস্য সচিব মোঃ ফারুক। দলের গঠনতন্ত্র অনুযায়ী যে কোন জেলা ও মহানগর শাখার আহবায়ক এবং পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হবে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে। কিন্তু দুঃখজনক ব্যাপার প্রাচ্যের ডান্ডি খ্যাত শিল্প নগরী নারায়ণগঞ্জ মহানগরের মত গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে অবৈধ ও ভূঁইফোড় আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে অন্য আরও একটি আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। অর্থাৎ একই মহানগরের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ অনুমোদন দিয়েছে আরও একটি মহানগর কমিটি। যা দলের সাংগঠনিক আইন ও শিষ্টাচার বহির্ভূত। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের নেতৃবৃন্দ সব সময় দলের পৃষ্ঠপোষক আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী রাজনীতি করি।
আর এই বিষয়ে নারায়ণগঞ্জসহ সারাদেশের রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। আমরা আশাবাদী অনতি বিলম্বে এই অবৈধ কমিটি বিলুপ্ত করে দলের সুনাম ও শৃঙ্খলা রক্ষা করা হবে। অন্যথায় দলের বৃহত্তর স্বার্থে দলীয় সংবিধান মোতাবেক আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102