সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম

বন্দরে সোহান হত্যা মামলার প্রধান আসামি কাজল মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৮৪ 🪪

নারায়ণগঞ্জের বন্দরে সংঘটিত চাঞ্চল্যকর সোহান হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মো. কাজল মিয়াকে (৫৫) গ্রেফতার করেছে র‍্যাব-১১। বন্দরের সালেহনগর এলাকার মৃত সামছু উদ্দিন প্রধানের ছেলে কাজল মিয়াকে মুন্সিগঞ্জ সদর থানার মুন্সিগঞ্জ বাজার এলাকা থেকে রাত ১২টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে আটক করা হয়।

র‍্যাব-১১-এর সিপিএসসি কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১৩ অক্টোবর রাত সাড়ে ৮টায় পূর্ব শত্রুতার জের ধরে সালেহনগর এলাকায় ১৫ বছর-old সোহানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। ওইদিন ২১ নম্বর ওয়ার্ডের রূপালী আবাসিক এলাকায় কাজল মিয়া, তার ছেলে রাজ ও ২৫-৩০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে সোহানের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সোহান রূপালী আবাসিক এলাকার বাসিন্দা ও হোসিয়ারি শ্রমিক আব্দুস সালাম মিয়ার ছেলে ছিল। সে বন্দর এলাকায় যানজট নিরসনের কাজ করত। এ ঘটনায় সোহানের মা আকলিমা বেগম বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামি কাজল মিয়াকে আইনানুগ প্রক্রিয়ার জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102