সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত না’গঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদকে জেলা স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা  ঈদুল ফিতর মুসলিম উম্মাহর মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে: আলাউদ্দিন বারী জাকির খানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন হাজী সুমন মাহমুদ ‘সুস্থ দেহে ও সুন্দর মনে ঈদের আনন্দ উপভোগ করুক সবাই’— দেশবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা জাকির খানের পক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে জিয়াউর রহমান জিয়ার ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা ফয়সাল ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহ জুলাই শহীদদের পরিবার ও সন্তানদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: হাফেজ আব্দুল মোমিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে করে বেড়াচ্ছে অপকর্ম– বক্তাবলীতে ডাকাত রতনের আতঙ্কে এলাকাবাসী  

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিকদের অবরোধ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতন ও কারখানা পুনরায় চালুর দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে এক গার্মেন্টস শ্রমিকদের। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ধরে এ প্রতিবাদ কর্মসূচি পালন করে পাইনাদি নতুন মহল্লার এ.এস.টি. গার্মেন্টস লিমিটেড এর শতাধিক শ্রমিক।

অবরোধের সময় মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজট তৈরি হয়। শতাধিক যানবাহন আটকে পড়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেকে গন্তব্যে পৌঁছাতে বাস থেকে নেমে হেঁটে যান। পরে ট্রাফিক পুলিশ ও স্থানীয় থানার হস্তক্ষেপে শ্রমিকদের সরিয়ে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, গত তিন মাস ধরে তাদের বেতন দেওয়া হয়নি। ঈদুল ফিতরের আগে বোনাস দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও তা পূরণ করা হয়নি। পাশাপাশি, হঠাৎ করেই কারখানা বন্ধ করে দেওয়ায় তাদের জীবন-জীবিকা সংকটে পড়েছে। তারা দাবি করেন, কারখানা পুনরায় চালু করা হোক এবং বকেয়া বেতন ও বোনাস দেওয়া হোক।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “শ্রমিকদের শান্তিপূর্ণভাবে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। শ্রমিকরা যদি আনুষ্ঠানিক অভিযোগ করে, তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102