মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজানে দরিদ্র পরিবার প্রতি এক কেজি মাংস বিতরণ অব্যাহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান সোহেলের কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান – মাওলানা আবদুল জব্বার  শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা  কথা রাখলেন সাংসদ আবুল কালাম: বন্দরে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংস্কার কাজ শুরু না’গঞ্জে হযরত ওয়াইস করনী (রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

ঈদের আনন্দ নিপীড়িত গাঁজাবাসীর জন্য বিলিয়ে দিয়ে দ্বীন কায়েমের জন্য কাজ করতে হবে- মুহাম্মদ আব্দুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৩৪৪ 🪪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মুহাম্মদ আবদুল  জব্বার বলেন,  স্বৈরাচারী জালিম শেখ হাসিনার ১৫ বছরের নির্যাতন ও নিপীড়নের কারণে আমরা ঈদের আনন্দ উদযাপন করতে পারিনি। ২০২৪ এর নতুন স্বাধীনতার পর মুক্ত পরিবেশ পেলেও ফিলিস্তিনের নির্যাতিত গাঁজাবাসীর জন্য আমাদের হৃদয়ের ঈদের আনন্দ আজ  স্তব্দ হয়ে গিয়েছে। বিশ্বব্যাপী নির্যাতিত নিবেদিত মানুষের দৃষ্টান্তকে সামনে রেখে  সর্বস্তরের মানুষের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন এমন কোন ঘর ও পুরুষ লোক থাকবে না যারা  ইসলামী আন্দোলনের দাওয়াত পাবে না। কুরআনের আয়াত  অনুসরণ করে, উত্তম হেকমতের সাথে ও সুন্দর আচরন দিয়ে ইসলামের সুমহান দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে।
 ১৪ই এপ্রিল সোমবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ সদর পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
থানা আমির এডভোকেট আক্তার হোসাইনের  সভাপতিত্বে এবং সেক্রেটারি সাইদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোঃ  মানোয়ার হোসাইন, মহানগরী  কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির ও মোহাম্মদ জাকির হোসেন,মহানগর মজলিসে সুরার সদস্য ও এনডিএফ সভাপতি ডাক্তার আলী আশরাফ খান, থানা কর্ম পরিষদের সদস্য বশিরুল হক,সিরাজুল ইসলাম আলামিন প্রমুখ নেতৃবৃন্দ
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102