মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত জাকির খান: জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত ৫৪তম জন্মদিন ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান মাওলানা আবদুল জব্বারের বিএনপি নেতা জাকির খানের ৫৪তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের ফুলেল শুভেচ্ছা শিল্পের বিকাশে উদ্যোক্তাদের সৎ ও নিরাপদ ব্যবসার আহ্বান – আইবিডব্লিউএফের ‘জাকির খান তৃণমূলের আস্থার প্রতীক’: জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মৎস্যজীবী দল নেতা মিঠু যুবদল নেতা জোসেফের মায়ের ইন্তেকাল: মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শোক জাকির খানের ৫৪তম জন্মদিনে যুবদল নেতা দেলোয়ার শাহ্-র ফুলেল শুভেচ্ছা মাজহারুল ইসলাম জোসেফের মায়ের মৃত্যুতে রেজা রিপনের গভীর শোক জাকির খানের ৫৪তম জন্মদিনে মহানগর প্রজন্ম দল নেতা শিপলু আহমেদের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ খান টিপু ডেঙ্গু আক্রান্ত, দোয়া প্রার্থনা

উন্নয়নের নামে তারা শুধু লুটপাট করে বিদেশে পালিয়েছে- গিয়াসউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২২২ 🪪
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সংসদ আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। শেখ হাসিনা ও তার এমপি মন্ত্রীরা দেশের মানুষের সম্পদ লুন্ঠন করে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। আর মানুষের ভোটের অধিকার নষ্ট করেছে। গত ১৭ বছর এদেশের জনগণ তাদের মনের মত জনপ্রতিনিধিদের ভোট দিতে পারেনি। উন্নয়নের নামে তারা শুধু লুটপাট করে বিদেশে পালিয়েছে। 
রবিবার (১৩ জুলাই) বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বক্তব্যে গিয়াসউদ্দিন আরও বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবী দেশের সংস্থার করে তারপর নির্বাচন দেয়া হউক। তবে অতিরিক্ত সময় নিয়ে নয়। আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে আপনারা যেভাবে চাবেন আমরা সেই ভাবে দেশ গঠন করে দিব।
তিনি আরও বলেন, অতীতের আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি নষ্ট করে দিয়েছে। যার  আজ আমাদের রিজার্ভ নেই, সাধারণ মানুষের কাছে অর্থ নেই। তাছাড়া আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। পরিশেষে আপনাদের এলাকায় সকল ভালো মানুষের জন্য উন্নয়ন মূলক কাজ করার আহবান জানাই। সেই ব্যক্তি যে দলের হউক যদি সে ভালো মানুষ হয় তবে তার পাশে থেকে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করবেন।
৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক এড আব্দুল বারী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান আলী, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মইনুল ইসলাম রতন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান সুমন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ , ৬ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ তারা মিয়া প্রধান, বক্তাবলি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল খায়ের প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102