বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ইসলামী শাসন ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ অধিকার বঞ্চিত- মুহাম্মদ আবদুল জব্বার  স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল এর পুষ্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে রাজীবের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মী নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের যোগদান  সোনারগাঁয়ে অবৈধ জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি: সোনারগাঁয়ের দুই এসিল্যান্ডকে এমপি মান্নানের ফুলেল শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা হীরা সরদারের রক্তিম শুভেচ্ছা জুলাই সনদের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না” — মাওলানা আবদুল জব্বার মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহর রক্তিম শুভেচ্ছা লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান: ১০ লাখ পুণ্যার্থীর নিরাপত্তায় র‍্যাব-১১ এর নিশ্ছিদ্র বলয় বন্দরের লাঙ্গলবন্দে মহাষ্টমী স্নানোৎসব পরিদর্শনে জেলা প্রশাসক: পুণ্যার্থীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা

না’গঞ্জে লাঙ্গলবন্দ মাহাঅষ্টমী পূণ্যস্নান উপলক্ষে ঘাট পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২৪৩ 🪪
লাঙ্গলবন্দ মাহাঅষ্টমী পূণ্যস্নান-২০২৫-এর শেষ পর্যায়ের প্রস্তুতি পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। আজ তিনি বন্দর উপজেলার বিভিন্ন ঘাট সরেজমিনে পর্যবেক্ষণ করে অনুষ্ঠানের নিরাপত্তা ও ব্যবস্থাপনা সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জেলা প্রশাসকের সঙ্গে পরিদর্শনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সেনাবাহিনীর ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাম্প কমান্ডার মেজর আয়াজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বন্দর উপজেলা নির্বাহী অফিসার, পূণ্যস্নান বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী ভক্তগণ।

ঘাটগুলোর প্রস্তুতি মূল্যায়ন করে জেলা প্রশাসক সুষ্ঠু ও নিরাপদ অনুষ্ঠান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন, জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় এবারের পূণ্যস্নান অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

উল্লেখ্য, লাঙ্গলবন্দ মাহাঅষ্টমী হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। প্রতি বছর হাজারো ভক্ত শীতলক্ষ্যা নদীর ঘাটে পূণ্যস্নান করতে সমবেত হন। এবারও পর্যাপ্ত নিরাপত্তা ও সুব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ধর্মীয় অনুষ্ঠান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102