বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল এর পুষ্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে রাজীবের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মী নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের যোগদান  সোনারগাঁয়ে অবৈধ জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি: সোনারগাঁয়ের দুই এসিল্যান্ডকে এমপি মান্নানের ফুলেল শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা হীরা সরদারের রক্তিম শুভেচ্ছা জুলাই সনদের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না” — মাওলানা আবদুল জব্বার মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহর রক্তিম শুভেচ্ছা লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান: ১০ লাখ পুণ্যার্থীর নিরাপত্তায় র‍্যাব-১১ এর নিশ্ছিদ্র বলয় বন্দরের লাঙ্গলবন্দে মহাষ্টমী স্নানোৎসব পরিদর্শনে জেলা প্রশাসক: পুণ্যার্থীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে তরুণ সমাজসেবক মোহাম্মদ মিন্টুর রক্তিম শুভেচ্ছা

খেলাফত মজলিস বন্দর থানা পশ্চিম শাখার কমিটি পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৭০ 🪪
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন বন্দর থানা পশ্চিম শাখার মজলিসে শূরা ১৫ মার্চ ২০২৫ইং, শনিবার বিকালে বন্দরস্থ মজলিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
শূরার সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য বন্দর থানা পশ্চিম শাখার  সভাপতি মাওলানা ফরিদুজ্জামান ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ নির্বাচিত হন।খেলাফত মজলিসের মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক ও বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মাওলানা ফরিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মজলিসে শূরায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, মাওলানা আবু মুছা, প্রমুখ।

মজলিসে শূরায় ১৫ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি গঠন করা হয়। কমিটিতে নির্বাচিত আরো দায়িত্বশীল হলেন- সহ-সভাপতি মাওলানা আবু হানিফ, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল হান্নান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবু মুসা, সাংগঠনিক সম্পাদক ছানাউল্লাহ, বায়তুলমাল সম্পাদক মহিউদ্দিন, সহ-বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ সুমন, প্রচার সম্পাদক মাহবুবুল আলম, প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102