বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে যাকাত ভিক্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে -অধ্যাপক হারুনুর রশিদ খান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৩৯ 🪪
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৭ মার্চ শুক্রবার বিকালে শহরের চাষাঢ়া রুপশী বাংলাদেশ কনভেনশন  চাইনিজ রেস্টুরেন্টে যাকাত শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রেীয় সহ -সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান,  তিনি বলেন সমাজে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে যাকাত ভিক্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে, তাহলেই দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব। যারা আল্লাহর এই বিধান বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ তাদেরকেই আগামী দিনে সংসদ প্রতিনিধি হিসেবে জনগন ভোট দিবে।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত  ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রেীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুুল জব্বার। তিনি বলেন ছাত্র-জনতার আত্ম ত্যাগের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে তা কোন ভাবেই নষ্ট করতে দেওয়া যাবেনা। স্বৈরাচারের আমলে যারা জুলুম লুণ্ঠন করছে তাদের এখন শক্ত হাতে কঠোর ভাবে প্রতিহত করতে হবে।
 বিশেষ অতিথির বক্তৃতায়  কেন্দ্রেীয় দপ্তর সম্পাদক জনাব নুরুল আমিন বলেন, আল্লাহ কুরআনে বলেছেন শ্রমিকের ঘাম শুখানোর আগে তাদের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে।
যাকাত শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হাফেজ আব্দুল মোমিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সোলাইমান হোসাইন মুন্নার সঞ্চালনায়  আইনজীবী, ডাক্তার, ব্যাবসায়ী সহ সি বি এ নেতাদের পাশাপাশি বিভিন্ন থানা ও ওয়ার্ড এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে মহানগরী জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার কে সর্বাত্মক সহযোগিতার ঘোষনা দেওয়া হয় মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি হাফেজ আব্দুল মোমিনের পক্ষ থেকে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102