বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জ ক্রীড়া সংস্থার ৪র্থ বারের মতো সাধারণ সম্পাদক হলেন – টিটু

মনির শেখ
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৫৭৮ 🪪

নারায়ণগঞ্জ ক্রীড়া সংস্থায় ৪র্থ বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোডের পরিচালক তানভীর আহমেদ টিটু।

রবিবার (১৮ই জুন) সকালে এ বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাকিব আল রাব্বি। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন খবির আহমেদ, ইব্রাহিম চেঙ্গিস, মোঃ ফারুক বিন ইউসুফ পাপ্পু, বিশিষ্ট সাংবাদিক খন্দকার শাহ্ আলম।

নির্বাচিত ব্যাক্তিরা (২০২৩-২০২৭) মেয়াদে ৪ বৎসর সংস্থাটির পরিচালনার দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য যে, গত ১৭ ই মে
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার একটি সভায় নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।

১লা জুন খসড়া ভোটার তালিকা, ২রা জুন ভোটার তালিকার আপত্তি, ৩রা জুন শুনানী করা হয়। ৪ই জুন ভোটার তালিকা চূড়ান্ত করা হয়। নির্বাচন উপলক্ষে গত ৫ই জুন মনোনয়ন পত্র বিতরণ ও ৬ই জুন মনোনয়ন পত্র গ্রহণ হরা হয়। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিলো ১০ই জুন, ঐ দিন বিকেলেই চুড়ান্ত করা হয় ১৭ জুন ভোট গ্রহন।কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয় লাভ করেন তারা।

এছাড়াও কমিটিতে যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছেন জাকির হোসেন শাহিন, খোরশেদ আলম নাসির, মোস্তফা কাউছার, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন মোল্লা।

এছাড়া কার্যকরী পরিষদের সদস্য হয়েছেন জাহাঙ্গীর আলম, মাহমুদা শরীফ, মোঃ আসলাম, মাহবুব হোসেন বিজন, ফকির ওয়াহিদুজ্জামান রিয়াদ, আরাফাত আহমেদ, এস.এম রানা, মোঃ সুমন ভূইয়া, মো. নুরুল ইসলাম, রফিকুল হাসান রিপন।
কার্যকরী পরিষদ উপজেলা সদস্য হয়েছেন সিরাজ উদ্দিন, এস.এম আরিফ মিহির, কার্যকরী পরিষদের মহিলা সদস্য আনজুমান আরা আকসির, রোকসানা খবির।
কমিটিতে পদাধিকার বলে সভাপতি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, সহ-সভাপতি পুলিশ সুপার।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102