সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে ‘আমরা জুলাই যোদ্ধা’র ৪১ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া নৈরাজ্য: অতিরিক্ত ভাড়া প্রত্যাহার ও ছাত্রদের হাফ পাসের দাবিতে সরব যাত্রী-শিক্ষার্থীরা চাষাড়ায় হ্যান্ডকাপ ও ওয়্যারলেসসহ দুই ‘ভুয়া র‌্যাব’ সদস্য গ্রেফতার আমলাপাড়া গার্লস স্কুলে পরীক্ষার্থীদের সেবায় ‘মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন’: পানি ও স্যালাইন বিতরণ বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত কাব্যছন্দ পাঠাগারের অভিষেক ও ৩য় বর্ষপূর্তি উপলক্ষে কবিতাপাঠ, আলোচনা ও ইন্সপায়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত আক্তার হোসেনের হাত ধরে আধুনিক গোগনগর গড়ার স্বপ্ন দেখছে এলাকাবাসী কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের স্বীকৃতি: কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন টিআই এম এ করিম খানপুর বউ বাজার থেকে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে সদর থানা পুলিশ  সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে বিয়ের অনুষ্ঠানে হামলা মারধর লুটপাট

জাতীয় পার্টির নেতা মাকসুদ হোসেনের ৪ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৬১ 🪪

নারায়ণগঞ্জের অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির জেলা সহসভাপতি মাকসুদ হোসেনের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ আল মাসুদ এ আদেশ দেন।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান সময় সংবাদকে বলেন, মাকসুদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাতদিনের রিমান্ডের আবেদন করে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

এর আগে গত ৫ মার্চ ভোর রাতে বন্দর এলাকায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে মাকসুদ হোসেনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ফতুল্লা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ফতুল্লা থানায় করা একটি হত্যা চেষ্টার মামলায় মাকসুদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। সে বিষয়ে যাচাই বাছাই করা হচ্ছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম বলেন, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেনের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি অনেকদিন ধরে পলাতক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা জাতীয় পার্টির সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেন নারায়ণগঞ্জ-৫ আসনের পলাতক সাবেক সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তার আস্থাভাজন হয়ে মাকসুদ হোসেন পরপর দু’বার মুছাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হয়েছিলেন। পরে সেলিম ওসমানের বিরুদ্ধে গিয়ে বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন মাকসুদ হোসেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীদেরকে পরাজিত করে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন তিনি

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102