বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

জামায়াতের আমীর ডা: শফিকুর রহমানের আগমনে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২৫৬ 🪪
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা: শফিকুর রহমানের ৭ই ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টোডিয়ামে আগমন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর নিজ কার্যালয়ে ২৮ জানুয়ারি সোমবার বাদ মাগরিব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতি সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রেীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুুল জব্বার বলেন নারায়ণগঞ্জে ইতিহাসের শ্রেষ্ঠ সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি। তবে এটি কোন জাগতিক মানুষকে দেখানোর জন্য নয়। আমাদের সমস্ত কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। তিনি এসময় আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলির দিকনির্দেশনা দেন।
উক্ত সভায় মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী কর্ম পরিষদের সদস্য ও মানব সম্পদ বিভাগের মো জাকির হোসাইন প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102