সোমবার, ১১ মে ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আসন্ন ঈদে শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ও শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিতে নারায়ণগঞ্জে উচ্চপর্যায়ের মতবিনিময় সভা বাক ও শ্রবণ প্রতিবন্ধী সদস্য এবং দুঃস্থ ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে জি আর চাউল বিতরণ নারায়ণগঞ্জে ‘আমরা জুলাই যোদ্ধা’র ৪১ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া নৈরাজ্য: অতিরিক্ত ভাড়া প্রত্যাহার ও ছাত্রদের হাফ পাসের দাবিতে সরব যাত্রী-শিক্ষার্থীরা চাষাড়ায় হ্যান্ডকাপ ও ওয়্যারলেসসহ দুই ‘ভুয়া র‌্যাব’ সদস্য গ্রেফতার আমলাপাড়া গার্লস স্কুলে পরীক্ষার্থীদের সেবায় ‘মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন’: পানি ও স্যালাইন বিতরণ বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত কাব্যছন্দ পাঠাগারের অভিষেক ও ৩য় বর্ষপূর্তি উপলক্ষে কবিতাপাঠ, আলোচনা ও ইন্সপায়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত আক্তার হোসেনের হাত ধরে আধুনিক গোগনগর গড়ার স্বপ্ন দেখছে এলাকাবাসী কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের স্বীকৃতি: কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন টিআই এম এ করিম

নিষিদ্ধ ছাত্রলীগের পোষ্টার ঘটনায় অনিক কে গ্রেপ্তার না করলে ডিসি অফিস ঘেরাও হবে- আরাফাত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২৬২ 🪪
নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ ও সরকারি মহিলা কলেজ এবং গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান ও সরকারি দপ্তরের সামনে শামীম ও তার ছেলে অয়ন ওসমানের নামে ছাত্রলীগের পোস্টারিং এর প্রতিবাদে জড়িতদের গ্রেফতারে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর ছাত্রদলের সাবেক নেতারা।

রবিবার (২৬শে জানুয়ারি) দুপুরে ছাত্রদলের নেতা কর্মীরা কদম রসুল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিফাতের নেতৃত্বে নারায়ণগঞ্জ চাষাঢ়া রেলষ্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বেড়িয়ে শহর প্রদক্ষীণ করে। পরে বিক্ষোভ মিছিল শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

পোস্টার সাঁটানোর সাথে জড়িতদের গ্রেফতারের চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে কদম রসুল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিফাত বলেন, ডিসি,এসপি কে বলতে চাই আপনারা যদি জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না করেন তাহলে আপনাদের অফিস ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারী দেন।

দোলন বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ হবার পরও তাদের নেতাকে খুশি করার জন্য ব্যানার পোস্টার লাগাচ্ছে। শান্ত নারায়ণগঞ্জকে অশান্ত করার অপচেষ্ঠা চালাচ্ছে। রাতের আধারে নয় দিনের আলোতে আসো। দাত ভাঙ্গা জবাব দেয়া হবে। নারায়ণগঞ্জের মাটিতে আসার দুঃসাহস দেখাবেন না। প্রশাসনকে আল্টিমেটাম দেয়ার পরও তারা বের করতে পারেনি। কিন্তু আমরা সেই দুষ্কৃতি কারীকে খোজে বের করেছি, তার নাম অনিক। তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী ২৪ ঘন্টার মধ্যে ডিসি অফিস ঘেড়াও করা হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি ইয়াসিন আরাফাত, ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিয়াদ দেওয়ান, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক শাকিল আহম্মেদ, এনায়েত নগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জুম্মন আহমেদ ইমন সহ আরো উপস্থিত ছিলেন, বন্দর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ বাছির, কদম রসুল ছাত্রদলের নেত্রী কাজী কর্ণিয়া, আহমেদ শ্রাবন্তী, মাশরাফি আলম,মো:রাহাত, হামিম আহমেদ,মুক্তার হোসেন সহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102