বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে অবৈধ জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি: সোনারগাঁয়ের দুই এসিল্যান্ডকে এমপি মান্নানের ফুলেল শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা হীরা সরদারের রক্তিম শুভেচ্ছা জুলাই সনদের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না” — মাওলানা আবদুল জব্বার মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহর রক্তিম শুভেচ্ছা লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান: ১০ লাখ পুণ্যার্থীর নিরাপত্তায় র‍্যাব-১১ এর নিশ্ছিদ্র বলয় বন্দরের লাঙ্গলবন্দে মহাষ্টমী স্নানোৎসব পরিদর্শনে জেলা প্রশাসক: পুণ্যার্থীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে তরুণ সমাজসেবক মোহাম্মদ মিন্টুর রক্তিম শুভেচ্ছা জেলা তথ্য অফিস এর আয়োজনে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণে আলোচনা সভা অনুষ্ঠিত স্মৃতিস্তম্ভ রক্ষায় তারুণ্যের উদ্যোগ: নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তির কর্মসূচি

বাসে ডাকাতির ঘটনায় দশদিন পর তিন ডাকাতকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৯৮ 🪪

নারায়ণগঞ্জের বন্দরে বাসযাত্রী দুই দুবাই প্রবাসীর কাছ থেকে ২১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনার ১০ দিন পর পুলিশ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে। গত বুধবার (২২ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার মাধবখালি গ্রামের মোমেন উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম মাঝি (৫২), আব্দুল হামিদ হাওলাদারের ছেলে নেসার উদ্দিন বাচ্চু (৫২), এবং শাহানাজ মুন্সির ছেলে বাবুল (৪০)। বৃহস্পতিবার দুপুরে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

গত ১৪ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর থানার কেওঢালা এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। জানা গেছে, প্রবাসী আবু হানিফ ও রাজিব ভূঁইয়াকে র‌্যাব পরিচয়ে বাস থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলে নেয় দুর্বৃত্তরা। তাদের মারধর করে সঙ্গে থাকা নগদ ২১ লাখ টাকা, পাসপোর্ট, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুটে নেয়। পরে ঢাকার ডেমরার আমুলিয়া এলাকায় রাস্তার পাশে ফেলে দেয়া হয়।

কুমিল্লার আবু হানিফ ও ব্রাহ্মণবাড়িয়ার রাজিব ভূঁইয়া ১৪ জানুয়ারি ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তারা কিছু ডলার বিক্রি করে কুমিল্লার উদ্দেশ্যে বাসে রওনা হন। বন্দর থানার কেওঢালা এলাকায় তাদের বাস থামিয়ে দুর্বৃত্তরা র‌্যাবের পোশাকে হ্যান্ডকাফ ও পিস্তল হাতে তাদের নামে মামলা আছে বলে বাস থেকে নামায়।
আবু হানিফ জানান, দুর্বৃত্তরা বাসের যাত্রীদের বাধা অগ্রাহ্য করে জোরপূর্বক তাদের মাইক্রোবাসে তোলে। তাদের চোখ, হাত ও পা বেঁধে মারধর করে এবং পায়ে গুলি করার হুমকি দেয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তদন্ত শুরু করে। বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করা হয়েছে। তাদের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102