বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দলমতের ঊর্ধ্বে উঠে বাসযোগ্য নগরী গড়ার আহ্বান: ‘আমার নারায়ণগঞ্জ’-এর আলোচনা ও ইফতার সম্পন্ন জুলাই শহীদ পরিবারের সদস্যদের সন্মনে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত গোগনগর সৈয়দপুরে জামায়াতের উদ্যােগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বক্তাবলীতে আখিল মেম্বারের উপর রশিদ বাহিনীর  হামলায় ইউএনও’র কঠোর পদক্ষেপ উদ্যোগ গ্রহণ  এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল লাঙ্গলবন্দে স্নানোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত ৫ আগস্টের পর দেশ ঠিক হওয়ার প্রত্যাশা পূরণ হয়নি— মাওলানা আবদুল জব্বার বক্তাবলীতে রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বাধা দেয়ায় আখিল মেম্বারকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী হামলা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: চানমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা দিলো ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২১৭ 🪪

জাতির শ্রেষ্ঠ সন্তান, রণাঙ্গনের বীর সৈনিকদের সম্মাননা ও মতবিনিময় করেছে ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর।

শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের আলী আহম্মদ চুনকা পাঠাগার মিলনায়তনে এ সম্মাননা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাও. দ্বীন ইসলাম, নগর সহ-সভাপতি অধ্যক্ষ মাও. হাবিবুল্লাহ হাবিব, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আলতাফ হোসেন।
সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদের সঞ্চালনায় আর ও উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি মুহা. নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাও. মুহা. শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল, ছাত্র আন্দোলন নগর সভাপতি মুহা. ওমর ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় মুফতি মাসুম বিল্লাহ বলেন, যাদের ত্যাগের বিনিময়ে ১৯৭১ সালে আমরা বাংলাদেশ নামে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পেয়েছি তাদের সম্মানিত করতে পেরে আমরা গবির্ত। আপনারা হলেন দেশের সূর্য সন্তান। আপনারা হয়তো জানেন, স্বাধীনতার সময় চরমোনাই মাদরাসা ছিল মুক্তিযোদ্ধাদের অস্থায়ী ক্যাম্প।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, এই প্রথম আমরা কোন ইসলামী দলের পক্ষ থেকে সংবর্ধনা পেলাম। আজকের এ অনুষ্ঠান আয়োজন করার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই।

বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাবেক কমান্ডার, নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড, বীর মুক্তিযোদ্ধা হাজী এড. নুরুল হুদা সাবেক ডেপুটি কমান্ডার, নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান ভুইয়া (জুলহাস) সাবেক কমান্ডার, নারায়ণগঞ্জ সদর উপজেলা কমান্ড, বীর মুক্তিযোদ্ধা মোঃ আয়েত আলী সাবেক ডেপুটি কমান্ডার, নারায়ণগঞ্জ সদর উপজেলা কমান্ড. বীর মুক্তিযোদ্ধা হাজী মুহাম্মদ নুর হোসেন মোল্লা সাবেক সাংগঠনিক কমান্ডার, নারায়ণগঞ্জ সদর উপজেলা কমান্ড, বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ দিলওয়ার হোসেন সাবেক দপ্তর কমান্ডার, নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড, বীর মুক্তিযোদ্ধা হাজী নুর উদ্দীন আহমে কমান্ডার, পাইকপাড়া ইউনিয়ন কমান্ড, বীর মুক্তিযোদ্ধা কাজী নাছির উদ্দীন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102