বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৩১ 🪪
সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে সানাড়পার রহিম মার্কেট এলাকায় ফাইভ ওয়ে চাইনিজ রেস্টুরেন্টে উক্ত অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও কর্মপরিষদ সদস্য মুহাম্মদ আবদুল জব্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারী ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারী মোহাম্মদ জামাল হোসেন, কর্মপরিষদ সদস্য মাওলানা সাহাবুদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আবদুল জব্বার বলেন, জান এবং মাল দিয়ে আল্লাহর পথে আমাদের কাজ করতে হবে। দেশ, দেশের মানুষ ও আল্লাহর দ্বীনের জন্য যারা কাজ করবে আমরা আগামী দিনে নির্বাচনের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করে দেশ এবং জাতীর ভাগ্যের পরিবর্তন ঘটাবো। আমাদের প্রতি মানুষের আস্থা আছে। তাই সবার সহযোগীতায় আমরা এগিয়ে যাবো, ইন-শা-আল্লাহ।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়েতে ইসলামীর সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা আমীর মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, থানা সেক্রেটারী মোঃ হাবিবুর রহমান, সহ সেক্রেটারী এনায়েত উল্লাহ আব্বাসী, অধ্যাপক আব্দুল্লাহ আল ফারুকী, আব্দুর রহিম মেম্বার, মোস্তফা কামাল, আতিকুর রহমান, ইসমাইল হোসেন প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102