বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

মহান বিজয় দিবস উপলক্ষে না’গঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ 🪪
মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর ) সকালে নারায়ণগঞ্জ জেলা শিল্প কলা একাডেমি অডিটোরিয়ামে বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা  প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, আপনারা আমাদের পাশে থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন আপনাদের যেকোনো প্রয়োজনে আমাদেরকে স্মরণ করবেন, যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা এগিয়ে আসবেন আমরা আপনাদের সম্মান করবো। আপনাদের আগামী দিন গুলো আরো ভালো কাটুক, আমাদের মাঝে আপনাদের কে যেনো বার বার ফিরে পাই সেই আশা আমরা করি।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুস কুমার মজুমদার, অতিরক্তি জেলা প্রশাসক সাকিব আল রাব্বী, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, সাবেক ডেপুটি কমান্ডার এড. নরুল হুদ, নারায়ণগঞ্জ সদর কমান্ডার শাহজাহান ভূঁইয়া জুলহাজ সহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102