বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

এমন কোনো অপকর্ম নেই যা শেখ হাসিনা করেনি– এ্যাড, টিপু 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২১৮ 🪪
 নারায়নগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড, আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তারা মানুষের বাক স্বাধীনতাকে হরন করেছে। দেশে স্বৈরাতন্ত্র কায়েম করার চেষ্টা করেছে। এমন কোন অপকর্ম নেই যা শেখ হাসিনা করেনি। যারা অতীতে সরকারের দালালী করেছিল তাদের বলতে চাই। আপনার জবাব দেয়ার জন্য নারায়ণগঞ্জ মহানগর যুবদলই যথেষ্ট। সুতরাং মুখ সামলে কথা বলবেন। নিজের ঘরের সামনে কুকুরও ঘেউ ঘেউ করে।’

 

শনিবার (১৬ই নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের র‌্যালীর পূর্ব সমাবেশে নারায়ণগঞ্জ তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমিক সিপাহী ও জনতা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যদি মুক্ত করে না আনত তাহলে আমরা নতুন বাংলাদেশ পেতাম কীনা জানিনা। খুনী হাসিনা গত ১৬ বছর বাংলাদেশের ইতিহাস বিকৃত করেছে। আপনারা শপথ নিন, আগামী প্রজন্মকে আপনারা জনাবেন কে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল।

টিপু বলেন, আপনারা বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরবেন। শহীদ জিয়ার রাজনীতিতে আবির্ভাব কীভাবে হয়েছিল তা জনগণের মাঝে তুলে ধরবেন। ঘরে ঘরে সঠিক ইতিহাস তুলে ধরার জন্য ও শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের নাম পৌঁছে দেয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।

এসময় মহানগর যুবদলের সভাপতি মোঃ মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ সাহেদ আহম্মেদ  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড,সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব,মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি সাগর প্রধান সহ যুবদলের বিভিন্ন থানা ও   ওয়ার্ডের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102