সোমবার, ১১ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নয়, প্রশিক্ষিত জনগোষ্ঠী’: পেশার মর্যাদার দাবিতে না’গঞ্জে ফারিয়া’র বিক্ষোভ আসন্ন ঈদে শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ও শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিতে নারায়ণগঞ্জে উচ্চপর্যায়ের মতবিনিময় সভা বাক ও শ্রবণ প্রতিবন্ধী সদস্য এবং দুঃস্থ ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে জি আর চাউল বিতরণ নারায়ণগঞ্জে ‘আমরা জুলাই যোদ্ধা’র ৪১ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া নৈরাজ্য: অতিরিক্ত ভাড়া প্রত্যাহার ও ছাত্রদের হাফ পাসের দাবিতে সরব যাত্রী-শিক্ষার্থীরা চাষাড়ায় হ্যান্ডকাপ ও ওয়্যারলেসসহ দুই ‘ভুয়া র‌্যাব’ সদস্য গ্রেফতার আমলাপাড়া গার্লস স্কুলে পরীক্ষার্থীদের সেবায় ‘মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন’: পানি ও স্যালাইন বিতরণ বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত কাব্যছন্দ পাঠাগারের অভিষেক ও ৩য় বর্ষপূর্তি উপলক্ষে কবিতাপাঠ, আলোচনা ও ইন্সপায়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত আক্তার হোসেনের হাত ধরে আধুনিক গোগনগর গড়ার স্বপ্ন দেখছে এলাকাবাসী

দুনিয়ায় ভালো কিছু করে গেলে মানুষ আমাদের মনে রাখবে: শিরীন হাবিব

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২৫৮ 🪪

কেন্দ্রীয় আমরা মোহামেডানের প্রধান উপদেষ্টা শিরীন হাবিব বলেছেন, আমার স্বামী  (হাবিবুর রহমান হাবিব) তিনি ভালো মানুষ ছিলেন খেলাধুলা ভালোবাসতেন, তার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাড়াবার চেষ্টা করতেন। তাই আজকে তাকে এখনো সবাই মনে রেখেছেন। এখানে যারা উপস্থিত আছেন আমার থেকে আপনারা ভালো জানেন হাবিবুর রহমান হাবিব কেমন মানুষ ছিলেন।

তাই আমারা এই দুনিয়া ভালো কিছু করে গেলে মানুষ আমাদের মনে রাখবে।
আজ তারি একটি উদাহরণ হাবিবুর রহমান হাবিব কে আপনারা মনে রেখেছেন।

শুক্রবার ( ১৫ নভেম্বর) বিকালে নতুন আইল পাড়া ঈদগার মাঠে আমরা মোহামেডান ৮নং ওয়ার্ড শাখার আয়োজনে কেন্দ্রীয় আমরা মোহামেডান এর প্রতিষ্ঠাতা সভাপতি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়য় সম্পাদক মরহুম হাবিবুর রহমান হাবিব স্মৃতি ডিগবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আমি আপনাদের ধন্যবাদ জানাই আপনারা যারা এতো সুন্দর করে এই খেলার আয়োজন করেছেন।
যারা অংশগ্রহন করেছেন তাদের কেও ধন্যবাদ জানাই। এই ধরনের আয়োজনে আগামীতে আমি আপনাদের পাশে থাকার সেই অঙ্গিকার ব্যক্ত করছি।

কেন্দ্রীয় আমরা মোহামেডানের সাধারণ সম্পাদক ডি এইচ বাবুলের সভাপতিত্ব ও কেন্দ্রীয় আমরা মোহামেডানের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, কেন্দ্রীয় আমরা মোহামেডানের উপদেষ্টা আলহাজ্ব মুজিবর রহমান, কেন্দ্রীয় আমরা মোহামেডানের সভাপতি খোরশেদ আলম নাসির, কেন্দ্রীয় আমরা মোহামেডানের সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমেদ চৌধুরী, কাশিপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মঈনুল হোসেন রতন , কেন্দ্রীয় আমরা মোহামেডানের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, ৮নং ওয়ার্ড বিএনপি সাংগঠিনক সম্পাদক মোশারফ হোসেন, জাতীয় দলের সাবেক খেলোয়ার সুজন ভূঁইয়া, সোহেল রানা, তোফাজ্জল হোসেন, শিপন, সেলিম, আলমগীর হোসেন, শাহীন, জিসান, তন্ময় প্রমূখ।

পুরস্কার বিতরন শেষে মরহুম হাবিবুর রহমান হাবিবের রুহের মাগফেরাত কামনা ও সন্ত্রাসীদের হামলায় আহত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102