বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে না’গঞ্জ মহানগর বিএনপি’র বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২২৫ 🪪
আওয়ামী লীগের কর্মসূচিকে প্রতিহত করতে নগরীতে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে নারায়নগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা।

রবিবার (১০ই নভেম্বর) দুপুরে নগরীর  প্রেসক্লাবের সামনে এ অবস্হান  কর্মসূটি পালন করে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্ডলপাড়া যেয়ে শেষ করে। 

এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু,রুগ্ন আহবায়ক মনির হোসেন খান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড,এইচ এম আনোয়ার প্রধান, মহানগর যুবদলের সভাপতি মনিরুল ইসলাম সজল সহ প্রমূখ।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন, আমাদের এখন প্রতিরোধ করার সময় এসেছে। ৫ই আগস্ট যে বিপ্লবের মাধ্যমে সরকারের পতন হয়েছে সেখানে সাতাশজন শহীদ হয়েছে। রক্তের বিনিময় গণতন্ত্রকে শ্রদ্ধা রেখেই বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের কোন কর্মীর সাথে সামান্য খারাপ আচরণও করেনি।

আমাদের সেই ভদ্রতাকে তারা দুর্বলতা ভেবে নিয়ে আজ এ দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা হুমকি দিচ্ছে তারা এই অন্তবর্তীকালীন সরকারকে উৎখাত করতে চায়। কোন পলাতক নেত্রীর কথায় দেশের মানুষ কান দেবে না। এতদিন গণতান্ত্রিক দেশ হিসাবে জনগণ আপনাদের সাথে ভালো আচরণ করেছে কিন্তু আজকে আপনাদের আচরণীয় বলে দেবে আগামীতে আপনাদের সাথে জনগণের আচরণ কেমন হবে।

এসময় তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ৫ই আগস্টে পর তিন মাস হল কিন্তু পাঁচজন আওয়ামী লীগের কর্মী সই থেকেও রক্ত ঝরেনি। কিছু লোক আছে সুখে থাকতে ভূতে কিলায়। আওয়ামী লীগের উপর যেই স্ট্রিম রোলার চালানোর কথা ছিল সেটা চালায়নি বলেই তারা আজ বেশি বেড়ে গেছে। আপনারা যদি এমন কোন কিছু চেষ্টা করেন আপনাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। শেখ হাসিনারসহ বাংলার মাটিতে হাসিনার যত দোষর আছে সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের ক্ষেত্রে একমাত্র আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কর্মীরাই প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এই জাতির দেশের শত্রু তাদের মেনে নেওয়া যায় না। আসুন আমরা সবাই এদেরকে প্রতিরোধ করি ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102