শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে প্রতি শনিবার বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা ও ঔষধ বিতরণ মহানগর বিএনপির সদস্য সচিবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: ১৬নং ওয়ার্ড বিএনপি সভাপতিকে ‘শো-কজ’ নিজেকে ও দেশকে গড়ে তুলতে কঠোর অধ্যাবসায়ের বিকল্প নেই – হুমায়ুন ু সাংবাদিক সেন্টু’র অসুস্থ সহধর্মিণীকে দেখতে হাসপাতালে ‘ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস’ নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় দাখিল ও আলিম পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিল ও সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে বাসদের বিক্ষোভ নারায়ণগঞ্জে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন’ সফল করতে জেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন সহ ভূমি অফিস উদ্বোধন করলেন :শরফ উদ্দিন আহমদ চৌধুরী টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান: আসমা হেলেন বিথীর অভিনন্দন লোক দেখানো হকার উচ্ছেদের মাধ্যমে নতুন চাঁদাবাজির পাঁয়তারা চলছে: আদনান তাহসান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সোনারগাঁ শম্ভুপুরা ইউনিয়নে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২০৯ 🪪
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ নভেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের সামনের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। সঞ্চালনায় ছিলেন শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা বিএনপির জ্যৈষ্ঠ সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু,নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যৈষ্ঠ যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীব,পৌরসভা বিএনপির সভাপতি শাজাহান মেম্বার,সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সেলিম হক রুমি,আতাউর রহমান,পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাইজুল ইসলাম সরকার,নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদল এর সাধারণ সম্পাদক মজিবুর রহমান,নারায়ণগঞ্জ জেলা মহিলা দল এর সাধারণ সম্পাদক রুমা আক্তার,পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামসহ নেতারা।
প্রধান অতিথির বক্তব্য আজহারুল ইসলাম মান্নান বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আধিপত্যবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে সিপাহী জনতার সফল বিপ্লব সংঘটিত হয়েছিল। সেদিন প্রতিষ্ঠা হয়েছিল জনগণের ভোট ও ভাতের অধিকার। একদলীয় শাসনের পরিবর্তে এ দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করেছিল। তাই ৭ নভেম্বরের চেতনা ও ২০২৪ এর ছাত্র-জনতার বিপ্লব একসূত্রে গাঁথা।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102