সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নয়, প্রশিক্ষিত জনগোষ্ঠী’: পেশার মর্যাদার দাবিতে না’গঞ্জে ফারিয়া’র বিক্ষোভ আসন্ন ঈদে শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ও শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিতে নারায়ণগঞ্জে উচ্চপর্যায়ের মতবিনিময় সভা বাক ও শ্রবণ প্রতিবন্ধী সদস্য এবং দুঃস্থ ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে জি আর চাউল বিতরণ নারায়ণগঞ্জে ‘আমরা জুলাই যোদ্ধা’র ৪১ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া নৈরাজ্য: অতিরিক্ত ভাড়া প্রত্যাহার ও ছাত্রদের হাফ পাসের দাবিতে সরব যাত্রী-শিক্ষার্থীরা চাষাড়ায় হ্যান্ডকাপ ও ওয়্যারলেসসহ দুই ‘ভুয়া র‌্যাব’ সদস্য গ্রেফতার আমলাপাড়া গার্লস স্কুলে পরীক্ষার্থীদের সেবায় ‘মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন’: পানি ও স্যালাইন বিতরণ বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত কাব্যছন্দ পাঠাগারের অভিষেক ও ৩য় বর্ষপূর্তি উপলক্ষে কবিতাপাঠ, আলোচনা ও ইন্সপায়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত আক্তার হোসেনের হাত ধরে আধুনিক গোগনগর গড়ার স্বপ্ন দেখছে এলাকাবাসী

এখানে বেশ কিছু অনিয়ম আছে এগুলো দূর করার চেষ্টা  করছি –উপদেষ্টা সাখাওয়াত হোসেন  

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৭০ 🪪
 বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যারা বন্দরগুলো পরিচালনা করছে, এখানে বেশ অনিয়ম আছে। আমরা এগুলো দূর করার চেষ্টা করছি। পত্রিকায় দেখেছি, এখানে অনেকেই দখল করে আছে। বন্দরগুলো দখলমুক্ত করা একটি বড় চ্যালেঞ্জ। এগুলো দখলমুক্ত করতে আমরা চেষ্টা করবো। আমাদের চেষ্টা থাকবে সকলেই যেন এখানে আসতে পারে। এটা সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত থাকবে।

 

সোমবার (৪ঠা নভেম্বর) বন্দর উপজেলার সোনাকান্দায় এলাকায়  ইয়ার্ড ওয়ার্কশপ সাইট ও ডিইপিটিসিতে বিশ্বব্যাংক প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব  কথা বলেন ।

উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, দুই মাসের মধ্যে সব কিছু দূর হবে, আলাউদ্দিনের চেরাগের মতো সবকিছু চকচক করবে ব্যাপারটা তা নয়। প্রতিটি সেক্টরেই জঞ্জাল তৈরী হয়েছে। এই জঞ্জাল ছুটাতেই এতদিন পার হলো। জঞ্জাল এখনও ছুটেছে বলে আমি মনে করি না। আমি যে মন্ত্রনালয়ের দায়িত্বে আছি, সেখানে সবাইকে নিয়ে এই সেক্টরকে পরিষ্কারের কাজ করছি।

তিনি বলেন, এইখানে অবশ্যই নদী দখলমুক্ত হবে। আপনারা দেখেছেন ওয়াকওয়ে তৈরী হয়েছে, বেশ সুন্দর ওয়াক হয়ে তৈরী হয়েছে। আমি হয়ত এখানে একদিন মর্নিং ওয়াকে আসবো। এখানে প্রশ্ন হল, এখানে কী চুরি-চামারি হয়েছে? হয়ে থাকলে হয়েছে। কিন্তু ভবিষ্যতে যেন না হয় সেটা নিশ্চিত করবো। আমাদের কাছে সী ট্রাক ছিল না। আগে যারা ক্ষমতায় ছিলেন তারা সরকারি কোন কিছু চলতে দেয়নি। মানুষের দুর্ভোগ হয়েছে, বেশি টাকা দিয়ে পারাপার করতে হয়।

তিনি আরও বলেন, এই নারায়ণগঞ্জ শিপইয়ার্ড নেভি কর্তৃক পরিচালিত। এখানকার কাজ অত্যন্ত উন্নত মানের। এখানে বুয়েট থেকে স্টুডেন্টরা আসে। আশা করি, আমরা আমাদের জিনিসগুলো তাড়াতাড়ি পাবো। এগুলো প্রায় প্রস্তুত। এগুলো আমরা ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে পেয়ে যাব।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102