শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ লাঘব ও হয়রানি বন্ধে ইউএনও’র কঠোর হুশিয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও নাগরিক সেবায় সর্বমহলে প্রশংসিত না’গঞ্জের ডিসি রায়হান কবির দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ দলমতের ঊর্ধ্বে উঠে বাসযোগ্য নগরী গড়ার আহ্বান: ‘আমার নারায়ণগঞ্জ’-এর আলোচনা ও ইফতার সম্পন্ন জুলাই শহীদ পরিবারের সদস্যদের সন্মনে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত গোগনগর সৈয়দপুরে জামায়াতের উদ্যােগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বিএনপি নেতা নেহালউদ্দিন মেম্বারের জানাজায় জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯১ 🪪
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ও বারদী ইউপি সাবেক সদস্য  হাজী নেহাল উদ্দীন মেম্বারের জানাজায় দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নেমেছে।  দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষসহ সর্বস্তরের মানুষ এ জানাজায় অংশ নেন।
বাদ আছর বৈরী আবহাওয়ার কারণে বারদী মার্কাজ মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে বিএনপির কেন্দ্রীয়, নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁ উপজেলার নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহন করবে। এর আগে সকালে হাসপাতাল থেকে মরদেহ তার বারদী বাড়িতে আনা হলে এলাকায় মানুষ এক নজর দেখার জন্য নারী-পুরুষের ঢল নামে। এ সময় অনেককে চোখের পানি মুছতে দেখা যায়।
এ জানাজায় সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম,বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান,সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমাতিয়াজ বকুল,নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীব,সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ মেল্লা, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আওলাদ হোসেন, বিএনপি নেতা কামাল হোসেন, বারদী ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুর রহমান মুন্সী,বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাসেম বাবু,বারদী ইউনিয়ন যুবদলের আহবায়ক আবদুল আলী,সদস্য সচিব দেলেয়ার হোসেন দুলুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
হাজী মো: নেহাল উদ্দিন (৭৫) ইন্তেকাল করেছেন।  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  শনিবার সন্ধ্যায় ফুসফুসে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,  ৩ ছেলে, ৪ মেয়ে, আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ আসর বারদীর মার্কাস মসজিদের মরহুমের জানাযা শেষে বারদীর ছটাকিয়া কবরস্থানে দাফন করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102