মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজানে দরিদ্র পরিবার প্রতি এক কেজি মাংস বিতরণ অব্যাহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান সোহেলের কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান – মাওলানা আবদুল জব্বার  শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা  কথা রাখলেন সাংসদ আবুল কালাম: বন্দরে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংস্কার কাজ শুরু না’গঞ্জে হযরত ওয়াইস করনী (রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

সোনারগাঁ উপজেলার নোয়াগাঁওয়ে রাহাদুল অপহরণের বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৭ 🪪

নিজস্ব প্রতিবেদক : সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে অটো রিক্সাচালক রাহাদুলের অপহরণকারী মনির মেম্বার ও তার দুই ছেলে বিশাল ও ফয়সালের বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১৪ ফেব্রæয়ারি) বিকালে সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও চৌরাপাড়া তিন রাস্তায় মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকার সাধারণ জনগন।

নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শহিদুল্লাহ সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, মনির মেম্বার ও তার দুই ছেলে এলকায় মাদক ব্যাবসায় জড়িত। তারা এলকায় সন্ত্রাস চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অপরাধূলক কর্মকান্ড ধীর্ঘদিন যাবত করে আসছে। তাদের কারণে বর্তমানে চৌরাপাড়া গ্রামের প্রায় ৩০ টির মতো অটোরিক্সা পরমেশ্বরদী এলাকা দিয়ে অন্যত্র যেতে পারে না। তাদের একমাত্র মদদদাতা সাবেক চেয়ারম্যান ইউসুফ দেওয়ান। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট। এলাকাবাসী প্রশাসনের কাছে দাবী জানিয়ে বলেন, অনতিবিলম্বে রাহদুল অপহরণের সঙ্গে জড়িত মনির মেম্বার ও তার দুই ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, মোঃ ইউসুফ ফকির,মোঃ আতাউর,জসিম, নুরু প্রধান, শাহআলম, আঃ মান্নান, মোতালেবসহ প্রমূখ।

উল্যেখ্য,গত ৫/২/২০২৩ ইং তারিখে রাহাদুলের ছোট ভাই মোঃ মাসুম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে পরমেশ্বরদী বাসস্ট্যান্ডের রাস্তায় রাহাদুলের অটোগাড়ীর গতি রোধ করে সোনারগাঁ থানাধীন চকবাজার রাস্তার পাশে একটি জমিনে নিয়ে আটক করে। তারা রাহাদুলকে আটকিয়ে ৫০,০০০/ হাজার টাকা চাদাঁ দাবি করে। এ সময় চাদাঁর টাকা দিতে না চাইলে তাকে দেশীয় অস্ত্র ও লাঠিসোঠা দিয়ে এলোপাথারী পিটিয়ে শরীরের বিভিন্নস্থানে জখম করে। এ ঘটনায় নোয়াগাওঁ ইউপি সদস্য মনির মেম্বারের দুই ছেলে বিশাল ও ফয়সালসহ অজ্ঞাত আরও দুইজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102