বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

না’গঞ্জে জামায়াতে ইসলামী’র প্রীতি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২০১ 🪪

জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর উদ্দ্যগে জেলার সাবেক ও বর্তমান দায়িত্ব শীলদের সাথে একটি প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ আগষ্ট) এ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এসময় ইসলামি ছাত্রশিবির এর সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণ এর পরিচালক সাইফুল আলম খান মিলন বলেন, ছাত্র-জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে বিরল হয়ে রইলো মনে হচ্চে আল্লাহ তাদের আবাবিল পাখি হিসাবে পাঠিয়েছে। কল্যাণমুখী কাজের বিকল্প নেই, আমি একটি কথা বার বার বলি আল্লাহ তায়ালার কাছে যে জীবনের শেষ সময়টা যেন কল্যানকর কাজের সাথে আমাকে রাখে, আমলের সাথে যেন মৃত্যু হয়, আজকে যারা দখলদারিত্ব বা জুলুম করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদেরকে প্রতিহত করুন এবং মানুষের কল্যানে কাজ করুন। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র নির্মাণে কাজ করে যাচ্ছে। এখানে খেটে খাওয়া মজলুম ব্যক্তিটিরও যেন ন্যায় বিচার নিশ্চিত হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য মাওলানা মইনুউদ্দিন আহমদ বলেন, এখন সময় এসেছে আপামর জনতার পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করার। তবে সমাজে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে কিংবা করার চেষ্টা করে তাদেরকেও ছাড় দেওয়া হবে না।

কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আমীর আলহাজ্ব মমিনুল হক, ইসলামীক এডুকেশন সোসাইটির কেন্দ্রীয় সভাপতি প্রিন্সিপাল ইকবাল হোসাইন ভূঁইয়া, মহানগরীর নায়েবে আমির মাওলানা আব্দুল কাইউম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, জেলা সেক্রেটারি জাকির হোসাইন। মহানগরীর সহকারী সেক্রেটারি জামাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগর ও জেলা কর্মপরিষদ সদস্য ও থানা আমিরদের পাশাপাশি শিবিরের মহানগর ও জেলা সভাপতি, সেক্রেটারি সহ সাবেক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102