বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ২৬১ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মিজিমিজি গ্রামের বটতলায় জিয়াউর রহমান (৩২) নামের এক কাপড়ের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ৯টায় মৃত ঘোষণা করেন।

জিয়াউর রহমান শরীয়তপুরের জাজিরা থানার মৃত আলী হোসেন হালদারের ছেলে। তিনি সানারপাড় সাইনবোর্ড এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। এক মেয়ে এক ছেলের জনক ছিলেন।

জিয়াউরকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মো. রাজীব বলেন, ‘ঘটনাস্থলে একটি চায়ের দোকানের সামনে আমরা কয়েক বন্ধু মিলে লুডু খেলছিলাম। এ সময় হিজবুল্লাহ নামে স্থানীয় এক সন্ত্রাসী কোনো কিছু বুঝে ওঠার আগেই চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে দ্রুত জিয়াউরকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জানান সে আর বেঁচে নেই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102