বুধবার, ০৬ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

শেখ হাসিনার উস্কানীমূলক বক্তব্যের পরই ঢাবি রণক্ষেত্র -ইসলামী আন্দোলন না’গঞ্জ মহানগর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২১৬ 🪪
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, বিনা ভোটের অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর অসংবেদনশীল ও উস্কানীমূলক বক্তব্যে পুরো দেশবাসি বিস্মিত ও হতবাক। দায়িত্বশীল চেয়ারে বসে প্রধানমন্ত্রীর এমন বক্তব্য দেশে অরাজকতা সৃষ্টির শামিল।
তার বক্তব্যের পরই গোটা দেশ অগ্নিগর্ভে পরিণত হয়েছে। পুরো দেশে অশান্তির লেলিহান শিখা প্রজ্জ্বলিত হয়েছে। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জের ধরেই ছাত্রলীগ সাধারণ নিরস্ত্র ছাত্রছাত্রীদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়েছে। একটি গণতান্ত্রিক দেশে যে কোনো দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম করা অধিকার। কিন্তু আওয়ামী লীগ বরাবরই যৌক্তিক আন্দোলনকে দাবিয়ে রাখার জন্য ছাত্রলীগ-যুবলীগকে লেলিয়ে দেয়। এটা অত্যন্ত দুঃখ ও বেদনাদায়ক।
আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলার দায় প্রধানমন্ত্রী ও তার মাফিয়া সরকারকেই নিতে হবে উল্লেখ করে মুফতি মাসুম বিল্লাহ বলেন, সাধারণ ছাত্রদের ওপর আওয়ামী ক্যাডারদের হামলা কোনোভাবেই দেশবাসি সহ্য করবে না। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। ঢাবিতে হামলার ঘটনায় হতাহতের ক্ষতিপূরণ দিতে হবে। সেই সাথে ছাত্রদের যে ক্তিক দাবি মেনে নিতে হবে।
আজ ১৬ জুলাই মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ এক বিবৃতিতে উপরোক্ত কথা বলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102