বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

রূপগঞ্জে ৩টি বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও ২টি চাপাতি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২৩৬ 🪪

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার আড়িয়াবো এলাকায় সৌদি প্রবাসী জাকির হোসেনের চারতলা বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালায় পুলিশের বিশেষায়িত দল অ্যান্টি টেরোরিজম ইউনিট) এটিইউ।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে ওই বাড়িটি ঘিরে রাখে এটিইউ দল। পরে দুপুর দেড়টায় পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) ও সোয়াট সদস্যরা অভিযান শুরু করে। অভিযানকালে পুলিশ জানিয়েছে আস্তানাটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের। অভিযানের নেতৃত্ব দেন এটিইউর পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ ছানোয়ার হোসেন। এটিইউ ও সোয়াটের পাশাপাশি সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) হাবিবুর রহমানের নেতৃত্বে রূপগঞ্জ থানা-পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

অভিযানকালে ৩টি শক্তিশালী বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও দুটি চাপাতি উদ্ধার করা হয়। পরে বিকেল পাঁচটায় অভিযান সমাপ্ত করা হয়। উদ্ধার করা তিনটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।
অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (অপারেশন) ছানোয়ার হোসেন জানান, গত ৫ জুন নরসিংদী থেকে এক জঙ্গিকে আটক করা হয়। এরপর কক্সবাজার থেকে এক নারীকে আটক করা হয়। তার দেয়া তথ্য মতে, রূপগঞ্জে বরপা আড়িয়াবো এলাকায় সৌদি প্রবাসী জাকির হোসেনের চারতলা বাড়িতে একাধিক জঙ্গি থাকার কথা রয়েছে বলে জানতে পারেন।
সানোয়ার হোসেন আরও জানান, অভিযানে কাউকে আটক করা যায়নি। ওই ভবনের তিনতলায় এক পরিবার বসবাস করে। তবে তাদের দেখে জঙ্গি মনে হয়নি।
জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘেরাওকালে মোহাম্মদ ছানোয়ার হোসেন গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, বরপা আড়িয়াবো এলাকার সৌদিপ্রবাসী জাকির হোসেনের মালিকানাধীন বাড়িটিতে ৩ থেকে ৪জন জঙ্গি সদস্য থাকতে পারে। তিনি জানান, গত ৮ ও ৯ জুন নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের একটি দোতলা বাড়ির জঙ্গি আস্তানায় অভিযানের রেশ ধরে গত সোমবার কক্সবাজার থেকে এক নারী জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য মতে রূপগঞ্জের বরপা এলাকার সৌদিপ্রবাসি জাকির হোসেনের চারতলা বাড়িটি চিহ্নিত করা হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সেই বাড়িটি ঘিরে রাখে এটিইউ। বাড়িতে একজন বোমা বিশেষজ্ঞসহ একাধিক জঙ্গি সদস্য থাকতে পারে বলে ধারণা করা হয়।
অভিযানের আগে বাড়ির সব সদস্যদের নিরাপদে সরিয়ে নেন। পরে বাড়ির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে বাড়ির সন্দেহভাজন কক্ষে অভিযান চালানো হয়। বাড়ির নিচতলার ভাড়াটিয়া শাহনেওয়াজ মিয়া বলেন, সকাল ১০ টার দিকে হঠাৎ করেই বাড়িটি পুলিশ ঘিরে ফেলে। পরে জানতে পারি বাড়িতে জঙ্গি সদস্য রয়েছে। তিনি জানান, প্রায় তিন মাস আগে ৪০-৪২ বছর বয়সী একজন ব্যক্তি ভবনের তিনতলায় একটি ফ্ল্যাট ভাড়া নেন। ফ্ল্যাটে দুই ছেলে মেয়ে ও স্ত্রীসহ তিনি থাকতেন। বিভিন্ন সময় আলাপে তারা জানিয়েছিলেন, নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় ওই ব্যক্তি চাকরি করেন। গত তিন দিন ধরে ওই ফ্ল্যাটে তালাবদ্ধ বলে জানান তিনি।

নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (সার্কেল) হাবিবুর রহমান বলেন, জাকির হোসেন নামে এক সৌদি প্রবাসি ব্রাহ্মণবাড়িয়া থেকে রূপগঞ্জের বরপা আড়িয়াব এলাকায় এসে চারতলা বাড়ি করেন। পুরো বাড়িটিতে ভাড়াটিয়ারা বসবাস করেন। তিনি আরো বলেন, এটিইউ ও সোয়াটের সদস্যরা অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে তিনটি শক্তিশালী বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও দুটি চাপাতি উদ্ধার করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102