বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ‘খ সার্কেল’ এ নতুন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের যোগদান সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি ‘বেলু’ গ্রেপ্তার কথনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে গল্প আড্ডা  বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা

সিদ্ধিরগঞ্জ চৌধুরীবাড়ি ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচনের মার্কা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২৩৫ 🪪

বৃহস্পতিবার ৩০ মে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ চৌধুরীবাড়ি ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচনের অংশ গ্রহণ করা প্রার্থীদের দোয়া ও আলোচনার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে মার্কা ঘোষণা করা হয়েছে।

গত ২৮ মে নির্বাচনে অংশগ্রহণ কারীদের যাচাই-বাছাই শেষে ২৯মে বুধবার নির্বাচন কমিশন কমিটির ইস্তেহার ঘোষণা করে, আজ বৃহস্পতিবার ৩০ মে সকাল ১১ টায় চৌধুরী বাড়ি রয়েল প্যালেস পার্টি সেন্টারে নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্য ও সকল প্রার্থীদের উপস্থিতিতে মার্কা ঘোষণা করা হয়েছে।

প্রার্থীদের মধ্যে যারা যে মার্কা পেয়ে নির্বাচন করবে সহ-সভাপতি-আব্দুর রাজ্জাক (ছাতা), সহ-সভাপতি-মো: মানিক মিয়া (মাছ), সহ-সভাপতি-আব্দুল হাকিম রাসেল (আম), সহ-সভাপতি মো: রমজান আলী (শাপলাফুল), সহ-সভাপতি মো: দেলোয়ার হোসেন (পানির জগ)
সাধারণ সম্পাদক মো: জামান (ফুটবল)
সাধারণ সম্পাদক মো: কামরুল হাসান (দেয়াল ঘড়ি) সহ সাধারণ সম্পাদক মো: সেলিম রায়হান সেন্টু (কলস), সহ সাধারণ সম্পাদক মো: আরিফুজ্জামান (তালা),সহ সাধারণ সম্পাদক মো: মনোয়ার হোসেন সানি (আপেল),সহ সাধারণ সম্পাদক মো: গুলজার হোসেন (গরুর গাড়ী),

কোষাধ্যক্ষ মো: মনোয়ার গাজী (উড়োজাহাজ),কোষাধ্যক্ষ মো: সাখাওয়াত হোসেন (বই), দপ্তর সম্পাদক মো: আকতার হোসেন (কলম) দপ্তর সম্পাদক মো: সাইফুল ইসলাম (সিলিং ফ্যান), ধর্ম বিষয়ক সম্পাদক মো: মাসুদ রেজা (মিনার) ধর্ম বিষয়ক সম্পাদক মো: খোরশেদ আলম (টুপি) মার্কা নিয়ে আগামী ৪ জুন ২০২৪ ইং নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন চৌধুরী বাড়ি ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির প্রধান নির্বাচন কমিশন কাজী মহসিন।

এসময় কাজী মহসিন সকল প্রার্থীদের উল্লেখ করে বলেন সঠিক নিয়মে প্রচারণা ও আচরণ বিধি নিষেধের বিষয় গুলো মেনে কোনো প্রকার বিশৃঙ্খলা না করে একটি সুন্দর অবাদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102