বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ লাঘব ও হয়রানি বন্ধে ইউএনও’র কঠোর হুশিয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও নাগরিক সেবায় সর্বমহলে প্রশংসিত না’গঞ্জের ডিসি রায়হান কবির দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ দলমতের ঊর্ধ্বে উঠে বাসযোগ্য নগরী গড়ার আহ্বান: ‘আমার নারায়ণগঞ্জ’-এর আলোচনা ও ইফতার সম্পন্ন জুলাই শহীদ পরিবারের সদস্যদের সন্মনে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত গোগনগর সৈয়দপুরে জামায়াতের উদ্যােগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মানবতার আলো ছড়াবে জাবালে নূর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২১২ 🪪
মতবিনিময় সভায় বক্তারা বলেছেন- ‘জাবালে নূর মানে হচ্ছে আলোর পাহাড়। আলো যেমন অন্ধকারে মানুষকে পথ দেখায় ঠিক তেমনি জাবালে নূর-ও মানুষকে পথ দেখাবে। মানুষের সেবার মাধ্যমে মানবতার আলো ছড়াবে জাবালে নূর।’
১৬ রমজান বুধবার (২৭ মার্চ) বিকালে নগরীর পাইকপাড়ায় জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে তারা এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি কাজী মেফতাহ উদ্দিন জসিম’র সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন- সহ-সভাপতি মুফতি আব্দুর রশিদ, নাজির আহাম্মেদ, আইন বিষয়ক সম্পাদক এড. গোলাম মর্তুজা, কার্যকরী সদস্য জিয়াউর রহমান জিন্নাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন- অর্থ সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ বিপ্লব হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী মহিউদ্দিন আলিফ, হাফেজ মোঃ সেলিম, মনিরুল ইসলাম মানিক, মোঃ হাবিবুর রহমান, মোঃ আওলাদ হোসেন, মোঃ সোবহান, সবুজ রায়, রতন সরদার, গুলজার হোসেন, মোঃ সালাউদ্দিন, রাকিব, মোঃ রুবেল, মোঃ নাদিম, তামীম সরদার, খাঁন মাহমুদ, জনি খাঁন, জাহিদুল হক দুর্জয়, সাইফুল ইসলাম ইমন, মোঃ আল আমিন, মাসুম আহমেদ প্রমূখ।
ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা সংগঠনটিকে আরও গতিশীল এবং বেগবান করতে নিজ নিজ মতামত তুলে ধরেন। আগামী দিনগুলোতে আরও নতুন নতুন কর্মসূচী নিয়ে মাঠে নামারও প্রতিশ্রুতি দেন বক্তারা।
সভাপতির বক্তব্যে কাজী মেফতাহ উদ্দিন জসিম বলেন- জাবালে নূর মানে হচ্ছে আলোর পাহাড়। আলো যেমন অন্ধকারে মানুষকে পথ দেখায় ঠিক তেমনি জাবালে নূর-ও মানুষকে পথ দেখাবে। মানুষের সেবার মাধ্যমে মানবতার আলো ছড়াবে জাবালে নূর। আগামী দিনে আমরা আরও সংগঠিত হয়ে মানবতার সেবায় নিজেদের আত্ম নিয়োগ করবো ইনশা আল্লাহ্। মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে উপস্থিত থাকার জন্য তিনি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102