বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সনমান্দী ইউনিয়নে নতুন চমক,নির্বাচনে আসছেন বিউটি  জাকির খানের পক্ষ থেকে ফতুল্লায় হাজী সুমন মাহমুদের ঈদ উপহার বিতরণ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালো ছাত্রদল নেতা সিয়াম নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আলহাজ্ব মো. সোহাগ নারায়ণগঞ্জ ও বক্তাবলী ইউনিয়নবাসীকে এডভোকেট দিদারুল ইসলামের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে মহানগর জামায়াতের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ‘ঈদ মুবারক’ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রবি বেপারী সমাজসেবক মাসুদুজ্জামানের পক্ষ থেকে নগর-বন্দরের দরিদ্র পরিবারের মাঝে মাংস ও ঈদ সামগ্রী বিতরণ নগরীতে তারেক রহমানের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন রাকিব  ফতুল্লায় অসহায় সুবিধা বঞ্চিতদের মাঝে জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রতি বছর রমজান এলেই দ্রব্যমূল্যের দাম হয়ে যায় লাগামহীন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ২৬৮ 🪪
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানেগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর বলেন, রহমত, মাগফিরাত ও নাজাত নিয়ে এলো পবিত্র মাহে রমজান। মাহে রমজানে দুবেলা খেয়ে খেটেখাওয়া মানুষ সিয়াম পালন করবে। অথচ মধ্যম আয়ের মানুষের সাধ্যের বাহিরে চলে যায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য। দুঃখজনক বাস্তবতা হলো, প্রতি বছর রমজান এলেই দ্রব্যমূল্যের দাম হয়ে যায় লাগামহীন। একদল অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট এই ন্যক্কারজনক কাজ করে থাকে।
আজ বাদ আসর ডিআইটি চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানেগরের উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে স্বাগত মিছিল পূর্ব  সমাবেশে তিনি এ কথা বলেন। সেক্রেটারি সুলতান মাহমুদের সঞ্চালনায় মিছিলে উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি মুহা. নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাও. শাসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান, অর্থ  সম্পাদক মুহা. ইসমাইল, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানেগরের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ হাবিব, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানেগরের সভাপতি মুহা. ওমর ফারুক, শহর শাখার সভাপতি আলহাজ্ব আ. সোবহান, বন্দর থানার সভাপতি মুহা. আবুল হাশেম সহ থানা শাখার দায়িত্বশীল ও তৌহিদী জনতা।
তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজানে দিনের বেলায় হোটেল রেস্তোরা  ও সকল প্রকার অশ্লীলতা বন্ধ রাখতে হবে। দ্রব্যমূল্য ক্রয়সীমার মধ্যে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরী পদক্ষেপ নিতে আহবান জানান।
মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, খেজুর দিয়ে ইফতার করা প্রিয় নবীর সুন্নত। সেখানে শিল্পমন্ত্রী বলে বড়ই দিয়ে ইফতার করেন। এটা দুঃখজনক। প্রধানমন্ত্রীর কাছে থেকে তারা  এসব আজগুবি কথাবার্তা শিখেছে মনে হচ্ছে। বেগুনের পরিবর্তে মিষ্টিমকুমড়ার চপ, কাঁঠালের বার্গার, তেল ছাড়া রান্না! এসব হাস্যকর কথা সাধারণ জনগণ শুনতে চায় না।
এদিকে মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে এক প্রতিনিধি দল অজ দুপুর ১.৩০ মি. মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ডিসি ও এসপি বরাবর স্মারকলিপি পেশ করেন
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102