শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের ইফতার মাহফিলে এস. আলম রাজীব ঈদের আগেই মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ সব কারখানায় বকেয়া পরিশোধের দাবি; অন্যথায় বিকেএমইএ ঘেরাওয়ের হুঁশিয়ারি ফতুল্লায় পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার করল র‍্যাব-১১ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ লাঘব ও হয়রানি বন্ধে ইউএনও’র কঠোর হুশিয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও নাগরিক সেবায় সর্বমহলে প্রশংসিত না’গঞ্জের ডিসি রায়হান কবির দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ

না’গঞ্জে লক্ষ্মীনারায়ণ জিউর বিগ্রহ মন্দির উদ্বোধন উপলক্ষে অদিবাস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬১ 🪪
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ জিউর বিগ্রহ মন্দির উদ্বোধন উপলক্ষে অদিবাস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে মন্দির থেকে বের হয়ে সকলকে শুভেচ্ছা জানিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়।
শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ জিউর বিগ্রহ মন্দির পুনর্নির্মিণ সম্পূর্ণ হয়েছে। এ উপলক্ষে আজ মন্দিরে যজ্ঞ-সহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। আগামীকাল সোমবার শুভ উদ্বোধন। পূজো শুরুর আগে মন্দিরে নদীর জল ঢালবেন ভক্তরা। এসময় প্রায় তিন থেকে চারশত ভক্ত পদযাত্রা করে শীতলক্ষ্যা নদী থেকে জল নিয়ে আসেন।
এ বিষয়ে সাধু নাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য বলেন- এ-ই মন্দিরটি প্রায় দু’শ বছরের পুরনো ঐতিহ্যবাহী মন্দির। যার নামে এ-ই নারায়ণগঞ্জের নামকরণ করা হয়েছিলো। এটা ভগ্ন অবস্থায় মেরামত করে নতুনভাবে আত্মপ্রকাশ করা হয়েছে।
আজ অদিবাস এবং আগামীকাল বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে শুভ উদ্বোধন করা হবে। শাস্ত্রীয় মতে এ-ই মন্দিরে বিভিন্ন ধরনের পূজা অনুষ্ঠিত হবে। আগামীকাল ঢাকার রামকৃষ্ণ মিশনের শ্রদ্ধেয় অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ উপস্থিত থাকবেন। এছাড়াও নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ একোনাথানন্দজী মহারাজ সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ভক্তবৃন্দ উপস্থিত থাকবেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102