বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাল কাজের জন্য ডাকলে পাবেন: আশা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর শারীরিক খোঁজ নিলেন ডা. মজিবুর রহমান কর্মী সম্মেলনের মাধ্যমে মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত ফতুল্লায় এমপি আব্দুল্লাহ আল আমিনের বরাদ্দে দুই মসজিদে উন্নয়ন কাজ ‘শেখ হাসিনা ২০৪০ সালেও দেশে আসবে না, নিজের বিপদ ডেকে আনবেন না’: এড. আলমগীর ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লা থানা ওলামা দলের উদ্যোগে শহীদ জিয়ার মাজার জিয়ারত ও দোয়া দুর্গাপূজা নিয়ে ফেসবুকে গুজব বা বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: নারায়ণগঞ্জের এসপি শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে জেলা প্রশাসন বদ্ধপরিকর- জেলা প্রশাসক ফতুল্লায় ১৫ মামলার আসামি ‘কসাই সেলিম’ গ্রেপ্তার সংসদীয় দুই কমিটির সদস্য হওয়ায় মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এমপিকে চেম্বার পরিচালক তনুর অভিনন্দন

ফতুল্লায় এমপি আব্দুল্লাহ আল আমিনের বরাদ্দে দুই মসজিদে উন্নয়ন কাজ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ 🪪

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের বরাদ্দ করা মসজিদ উন্নয়ন প্রকল্পের আওতায় ফতুল্লার দুটি মসজিদে উন্নয়ন কাজের প্রস্তুতি শুরু হয়েছে।

এর অংশ হিসেবে ফতুল্লা ইউনিয়নের সাহারা নগর জামে মসজিদ ও বাইতুন নূর জামে মসজিদ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের প্রকৌশলীরা। সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে মসজিদ দুটিতে বরাদ্দকৃত অর্থে কী ধরনের উন্নয়নমূলক কাজ করা হবে, তা যাচাই করা হয়।

পরিদর্শনকালে মসজিদ দুটির বর্তমান অবস্থা, প্রয়োজনীয় উন্নয়ন এবং সম্ভাব্য কাজের বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়। বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে প্রয়োজনীয় উন্নয়ন নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিকল্পনা অনুযায়ী উন্নয়নমূলক কাজ এগিয়ে নেওয়া হবে। আগামী এক মাসের মধ্যেই মসজিদ দুটিতে বরাদ্দকৃত উন্নয়ন প্রকল্পের বাস্তব চিত্র দৃশ্যমান হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় মুসল্লিদের ধর্মীয় উপাসনার পরিবেশ ও অবকাঠামোগত সুবিধা উন্নত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মসজিদ দুটির উন্নয়ন বরাদ্দ নিশ্চিত করার উদ্যোগ ও প্রচেষ্টায় ভূমিকা রেখেছেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার আহ্বায়ক মোঃ হাসান শিকদার এবং যুগ্ম আহ্বায়ক আরদিন আহমেদ সিয়াম ও ছাত্র শক্তি নারায়ণগঞ্জ মহানগরের সংগঠক রবিউল ইসলাম মিঠু।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102